২২ ফেব্রুয়ারি: ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল?

২ সপ্তাহ আগে
প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই সেখানে স্থান পায় যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। নানা প্রয়োজনে মানুষ জানতে চায় সে সব ইতিহাস।

আজ রোববার, ২২ ফেব্রুয়ারি ২০২৬। এক নজরে দেখে নেয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

 

ঘটনাবলি

 

১৬৩২ – গ্যালিলিও গ্যালিলির ডায়ালগ কনসার্নিং‌ দ্য টু চিফ ওয়ার্ল্ড সিস্টেমস প্রকাশিত।

 

১৮৪৭ – মেক্সিকান-আমেরিকান যুদ্ধ: বুয়েনা ভিস্তার যুদ্ধ – ৫,০০০ আমেরিকান সৈনিক ১৫,০০০ মেক্সিকানকে পরাজিত করে।

 

আরও পড়ুন: সবচেয়ে বেশি স্বর্ণ মজুত করেছে যেসব দেশ

 

১৮৫৩ – এলিয়ট সেমিনারি হিসেবে ওয়াশিংটন ইউনিভার্সিটি ইন সেইন্ট লুইস প্রতিষ্ঠিত।

 

১৮৫৫ – ফার্মা‌র্স‌ হাইস্কুল হিসেবে পেনসিলভানিয়া স্টেট ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত।

 

১৮৬২ – জেফারসন ডেভিস আনুষ্ঠানিকভাবে কনফেডারেট স্টেটস অফ আমেরিকার রাষ্ট্রপতি হন। এরআগে

 

১৮৬১ সালের ১৮ ফেব্রুয়ারি তিনি অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতি হয়েছিলেন।

 

১৯২৪ – প্রথমবার কোনো রাষ্ট্রপতি হিসেবে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ক্যালভিন কুলিজ হোয়াইট হাউস থেকে রেডিওতে বক্তব্য রাখেন।

 

১৯৪২ – দ্বিতীয় বিশ্বযুদ্ধ: জাপানিদের বিজয় অবশ্যম্ভাবী হওয়ায় রাষ্ট্রপতি ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট জেনারেল ডগলাস ম্যাকআর্থা‌রকে ফিলিপাইন ত্যাগের নির্দেশ দেন।

 

১৯৫২ - ঢাকা মেডিকেল কলেজের ছাত্ররা শহীদ মিনার বানানোর সিদ্ধান্ত নেন।

 

১৯৫৮ – মিশর ও সিরিয়া যুক্ত হয়ে সংযুক্ত আরব প্রজাতন্ত্র গঠন করে।

 

১৯৭৪ – পাকিস্তানের লাহোরে ওআইসি সম্মেলন শুরু হয়। এখানে একযোগে বাংলাদেশকে স্বীকৃতি দেয় পাকিস্তান, ইরান ও তুরস্ক।

 

১৯৭৯ – সেন্ট লুসিয়া যুক্তরাজ্যের কাছ থেকে স্বাধীন হয়।

 

২০০৬ - ইরাকের রাজধানী বাগদাদে উত্তরে সামারা শহরে অবস্থিত আহলে বাইতের দশম ইমাম হযরত হাদী ও একাদশ ইমাম হযরত হাসান আসকারী-এর পবিত্র মাজার শরিফে কয়েকটি শক্তিশালী বোমা বিস্ফোরণ ঘটে।

 

২০১১ - নিউজিল্যান্ডের ক্রাইস্টাচার্চে ৬.৩ মাত্রার ভূমিকম্পে কমপক্ষে ১৮৫ জন মৃত্যুবরণ করে।

 

জন্ম

 

১০৪০ - রেশি, ফরাসি রেবাই ও লেখক।

 

১৭৩২ - জর্জ ওয়াশিংটন, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি।

 

১৮০৬ - জোসেফ ক্রেমার, পোলিশ ইতিহাসবিদ ও দার্শনিক।

 

১৮২৭ - ভূদেব মুখোপাধ্যায় বাঙালি শিক্ষাবিদ চিন্তাবিদ ও সাহিত্যিক।

 

১৮৩৬ - মহেশচন্দ্র ন্যায়রত্ন ভারতের বাঙালি পণ্ডিত।

 

১৮৪০ - অগাস্ট বেবেল, জার্মান তাত্ত্বিক ও রাজনীতিবিদ।

 

১৮৪৯ - নিকোলাই ইয়াকোভলেভিচ সনিন, রুশ গণিতবিদ ও একাডেমিক।

 

১৮৫৭ - বিশ্বব্যাপী স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা রবার্ট ব্যাডেন পাওয়েল লন্ডনের স্ট্যানহোকে জন্মগ্রহণ করেন।

 

১৮৫৭ - হেনরিখ হার্টজ, জার্মান পদার্থবিজ্ঞানী।

 

১৮৬৩ - চার্লস ম্যাকলিয়ান এন্ড্রুজ, আমেরিকান ইতিহাসবিদ, লেখক ও একাডেমিক।

 

১৮৮৫ - যতীন্দ্রমোহন সেনগুপ্ত, ভারতের জাতীয়তাবাদী আইনজীবী।

 

১৮৮৭ - মুকুন্দ দাস, বাঙালি চারণকবি।

 

১৮৮৮ - ভারতে সাইকেল নির্মাণ ও বিকাশের অন্যতম পথিকৃৎ বাঙালি শিল্পপতি সুধীরকুমার সেন।

 

১৮৯৮ - অতুল বসু, প্রখ্যাত বাঙালি চিত্রশিল্পী।

 

১৯০০ - লুইস বুনুয়েল, স্পেনীয় চলচ্চিত্র পরিচালক ও সুরিয়ালিস্ট আন্দোলনের নেতা।

 

১৯০৩ - শিবপ্রসাদ চট্টোপাধ্যায়, ভারতীয় বাঙালি ভূগোলবিদ ও ভারতীয় ভূগোলের জনক।

 

১৯০৬ - হুমায়ুন কবির, লেখক রাজনীতিবিদ।

১৯২২ - দীপালি নাগ, রাগপ্রধান গানের প্রথম মহিলা বাঙালি শিল্পী।

 

১৯৪৩ - গাজী মাজহারুল আনোয়ার, বাংলাদেশের জনপ্রিয় সুরকার ও গীতিকার।

 

১৯৫৫ - ফরিদুর রেজা সাগর, বাংলাদেশি শিশুসাহিত্যিক, চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক ও একুশে পদক বিজয়ী গণমাধ্যম ব্যক্তিত্ব।

 

১৯৬২ - স্টিভ আরউইন, অস্ট্রেলীয় প্রকৃতিবাদী ও টিভি ব্যক্তিত্ত্ব।

 

মৃত্যু

 

৫৫৬ - ম্যাক্সিমিয়ানাস, ইতালীয় বিশপ ও সন্ত।

 

১৬২৭ - অলিভিয়ার ভ্যান নুর্ট‌, ডাচ অভিযাত্রী।

 

১৮১৬ - অ্যাডাম ফার্গু‌সন, স্কটিশ ইতিহাসবিদ ও দার্শনিক।
 

আরও পড়ুন: বিশ্ব অর্থনীতিতে চাহিদা বাড়ছে স্বর্ণের, বাংলাদেশ ব্যাংকের মজুত কত?

 

১৯০৩ - হুগো উলফ, অস্ট্রীয় সুরকার।

 

১৯০৪ - লেসলি স্টিফেন, ইংরেজ লেখক ও সমালোচক।

 

১৯৪৪ - কস্তুরবা গান্ধী, মহাত্মা গান্ধীর স্ত্রী।

 

১৯৫৮ - আবুল কালাম আজাদ, ভারতীয় পণ্ডিত, স্বাধীনতা আন্দোলন কর্মী, রাজনীতিবিদ, ভারতের প্রথম শিক্ষামন্ত্রী।

 

১৯৬৪ - ভেরিয়ার এলউইন, ব্রিটিশ বংশোদ্ভূত ভারতীয় নৃতত্ত্ববিদ, নৃতাত্ত্বিক এবং উপজাতীয় কর্মী।

 

২০০৬ - আতওয়ার বাহজাত, ইরাকি সাংবাদিক।

 

২০০৭ - ডেনিস জনসন, আমেরিকান বাস্কেটবল খেলোয়াড় ও কোচ।

 

অন্যান্য


বিশ্ব চিন্তা দিবস

]]>
সম্পূর্ণ পড়ুন