নির্বাচনের পর প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন হয় পৌনে ১৩শ' কোটি টাকা। যা আগের কার্যদিবসের চেয়ে ৪৮৫ কোটি বেশি। এরপর ধারাবাহিতক পতনে সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেন নেমে আসে অর্ধেকেরও কমে।
সপ্তাহ ব্যবধানে প্রধান সূচক ডিএসইএক্স এ যোগ হয় ৬৬ পয়েন্ট। আর বাজার মূলধন বেড়েছে ১ হাজার ৬০ কোটি ৭৯ লাখ টাকা। এছাড়া খাত ভিত্তিক লেনদেনে ব্যাংক, বীমাসহ ২১ খাতের সব খাতেই রেকর্ড গড় লেনদেন হয়েছে।
আরও পড়ুন: ডিএসইর বাজার মূলধন ১০৬০ বাড়ল কোটি টাকা
গত সপ্তাহে দাম বাড়ার তালিকায় বরাবরেরই মতোই দাপট ছিল জেড ক্যাটাগরির প্রতিষ্ঠানের। ৯টিই ছিল বাজে খ্যাত জেড ক্যাটাগরির কোম্পানি। আর একটি বি ক্যাটাগরির। আগের সপ্তাহে অবশ্য ১০টিই ছিল জেড ক্যাটাগরির প্রতিষ্ঠানের দখলে।
বিপরীতে দাম কমতির শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় ৬টিই রয়েছে সবচেয়ে ভালো মানের এ ক্যাটাগরির কোম্পানি।
]]>
২ সপ্তাহ আগে
৪







Bengali (BD) ·
English (US) ·