মৌসুমে তৃতীয়বারের মতো কোচ ছাঁটাই করল নটিংহ্যাম ফরেস্ট

১৫ ঘন্টা আগে
চলতি মৌসুমে তৃতীয়বারের মতো কোচ ছাঁটাই করল নটিংহ্যাম ফরেস্ট। গতকাল (১১ ফেব্রুয়ারি) উলভারহ্যাম্পটনের বিপক্ষে গোলশূন্য ড্রয়ের পর অবনমনের ঝুঁকিতে থাকা দলটি মাঝরাতে কোচ শন ডাইচকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেয়।

গত অক্টোবরে ডাইচ দায়িত্ব নেয়ার আগে নুনো এস্পিরিতো সানচেজ এবং আঞ্জে  পোস্টেকোগলুও বরখাস্ত হন। ডাইচ যখন দায়িত্ব নেন, তখন ফরেস্ট নিরাপদ অবস্থান থেকে দুই পয়েন্ট পিছিয়ে ছিল। তিনি বিদায় নিচ্ছেন দলকে অবনমন অঞ্চলের থেকে তিন পয়েন্ট ওপরে রেখে।


ডাইচ মোট ২২টি লিগ ম্যাচে দায়িত্বে ছিলেন এবং সেখান থেকে ১৮ পয়েন্ট সংগ্রহ করেন। ৫৪ বছর বয়সী এই কোচ ফরেস্টকে ইউরোপা লিগের প্লে-অফ রাউন্ডেও তুলেছিলেন। আগামী সপ্তাহে ইস্তাম্বুলে প্রথম লেগসহ দুই লেগের ম্যাচে তাদের প্রতিপক্ষ তুর্কি ক্লাব ফেনারবাচে।


আজ (১২ ফেব্রুয়ারি) প্রকাশিত এক বিবৃতিতে ক্লাবটি জানিয়েছে, 'ক্লাবে তার সময়কালে শন এবং তার স্টাফদের প্রচেষ্টার জন্য আমরা ধন্যবাদ জানাই এবং ভবিষ্যতের জন্য তাদের শুভকামনা জানাই। এ বিষয়ে আমরা আর কোনো মন্তব্য করব না।'


আরও পড়ুন: মেসির চোটে স্থগিত মায়ামির ম্যাচ, আর্জেন্টিনাও দুশ্চিন্তায়


ডেইলি মেইল স্পোর্ট জানিয়েছে, উলভসের সাবেক কোচ ভিতর পেরেইরা ফরেস্টের সম্ভাব্য নতুন কোচ হওয়ার দৌঁড়ে এগিয়ে আছেন। মৌসুমের বাজে শুরুর কারণে পেরেইরা গত নভেম্বরে উলভস থেকে বরখাস্ত হয়েছিলেন । তবে ২০২৪ সালের ডিসেম্বরে দায়িত্ব নেওয়ার পর তিনি উলভসকে স্বচ্ছন্দে অবনমন এড়াতে সহায়তা করে প্রশংসিত হয়েছিলেন।


বরখাস্ত হওয়ার পর ডাইচ বলেন, 'এখন ফুটবলে কেউ পরিবর্তন আনতে চাইলে সেটা তাদের সিদ্ধান্ত। মালিক যদি পরিবর্তন করতে চান, সেটা তার বিষয়। এখন ফুটবল এমনই—এটাই বাস্তবতা।'


তিনি আরও বলেন, 'আমি মালিককে প্রশ্ন করছি না। শুরু থেকে শেষ পর্যন্ত তিনি আমার সঙ্গে সম্পূর্ণ ন্যায়সঙ্গত আচরণ করেছেন, আর আমিও প্রতিটি ধাপে তাকে সত্য কথাই বলেছি। এভাবেই বিষয়টি এগোয়। আমি বাস্তববাদী। বুঝতে পারছি, শেষ কয়েক ম্যাচের পর পরিস্থিতি ও আলোচনার ধরণ অনেক বদলে গেছে।'


আরও পড়ুন: পিএসজির কাছে বিধ্বস্ত হয়ে ছাঁটাই হলেন মার্সেই কোচ


'চাহিদা অনেক বেড়েছে। গত দুই বছরে প্রত্যাশা অনেক উঁচুতে উঠেছে এবং তা ক্রমেই বাড়ছে। মালিক যদি পরিবর্তন চান, সেটা পুরোপুরি তার সিদ্ধান্ত। তবে মালিক আমার সঙ্গে যেভাবে আচরণ করেছেন, তাতে অসম্মানের কিছু নেই। আমি যখন এই দায়িত্ব নিয়েছিলাম, তখন কোনো ভ্রান্ত ধারণা ছিল না। (ক্লাব) আবারও গত মৌসুমের মতো ফুটবলের পরাশক্তিদের সহজে হারিয়ে দেবে—এমন সম্ভাবনা কমই ছিল।'


প্রিমিয়ার লিগে চলছে কোচদের চাকরি হারানোর ধুম। চলতি বছর ডাইচের আগে ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ রুবেন আমোরিম, চেলসির কোচ এনজো মারেস্কা এবং টটেনহ্যাম হটস্পারের কোচ থমাস ফ্র্যাঙ্ক।

 

]]>
সম্পূর্ণ পড়ুন