ভোট দিতে কেন্দ্রে পৌঁছালে দায়িত্বে থাকা এক আনসার সদস্য তাকে ভেতরে প্রবেশে সহযোগিতা করেন। লাইনে না দাঁড়িয়েই অন্যান্য ভোটারদের সহমর্মিতায় নির্বিঘ্নে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দেন তিনি।
নিরঞ্জন সরকার কুন্ডা ইউনিয়নের বেরুইন গ্রামের বাসিন্দা। তিনি রাজেন্দ্র সরকার ও পৃথ্বিময়ী সরকারের পুত্র। জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তার বয়স অন্তত ৮৮ বছর। তবে তার দাবি, প্রকৃত বয়স শতবর্ষ অতিক্রম করেছে—এনআইডি কার্ডে বয়স কম এসেছে।
ভোট দেয়া শেষে তিনি সাংবাদিকদের বলেন, ‘জীবনে অনেক ভোট দিয়েছি। আজকের পরিবেশটা বেশ শান্তশিষ্ট্য ছিল।’
আরও পড়ুন: ৭০ শতাংশের বেশি ভোট পড়বে: তাহের
নিরঞ্জনের জাতীয় পরিচয়পত্রের তথ্য অনুযায়ী, তার বয়স অন্তত ৮৮ বছর। তবে নিরঞ্জনের দাবি, তার বয়স শতবর্ষ এনআইডি কার্ডে বয়স কম এসেছে। তিনি জানান, ভগবান বাঁচিয়ে রাখলে আরও বিভিন্ন নির্বাচনে ভোট দিতে চান তিনি।
তুল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. জিয়াউদ্দিন বলেন, ‘আমার বয়সে ভোট দিতে আসা বৃদ্ধের আগ্রহ দেখে অনেকে অনুপ্রাণিত হবেন। তার এই আগ্রহের প্রতি সম্মান জানান তিনি।
]]>
১৫ ঘন্টা আগে
৩






Bengali (BD) ·
English (US) ·