কিছুদিন আগেই ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে ক্যামেরুন গ্রিন তারিকের বোলিং অ্যাকশন নিয়ে হাস্যরস করেছিলেন। তবে গত বছর দুইবার আইসিসি কর্তৃক পরীক্ষা-নিরীক্ষার পর তার অ্যাকশনকে বৈধ ঘোষণা করা হয়েছে।
সেই ছাড়পত্র সত্ত্বেও ভারতের সাবেক তারকা খেলোয়াড় শ্রীভৎস গোস্বামী তারিকের বোলিং অ্যাকশনে ‘থেমে যাওয়া’ নিয়ে প্রশ্ন তুলেছেন। ফুটবলের সঙ্গে তুলনা করে গোস্বামী বলেছেন, পেনাল্টি নেয়ার সময় খেলোয়াড়দের আর থেমে যাওয়ার নেয়ার অনুমতি নেই। ক্রিকেটে একই ধরনের তদারকি নিয়ম উচিত বলে তিনি মনে করেন।
গোস্বামীর বলেন, ‘ফুটবলেও এখন আর খেলোয়াড়দের পেনাল্টি রান-আপে থেমে যাওয়ার অনুমতি দেয়া হয় না। তাহলে (ক্রিকেটে) এটি কিভাবে ঠিক? অ্যাকশনসহ সব ঠিক। কিন্তু থেমে যাওয়া? তাও আবার ডেলিভারির আগে বল অ্যাকশনের সময়। এটি আসলেই চলতে দেয়া যাবে না।’
আরও পড়ুন: পিএসএলের ৮ দলের পূর্ণাঙ্গ স্কোয়াড
ভারতের কিংবদন্তি রবিচন্দ্রন অশ্বিন ফুটবলের সঙ্গে তুলনা করায় একমত হলেও গোস্বামীকে পাল্টা প্রশ্ন ছুঁড়ে দেন। ক্রিকেটের নিয়মগুলোর মধ্যে যে অসামঞ্জস্য রয়েছে তা তুলে ধরেন তিনি।
অশ্বিন বলেন, ‘এই মন্তব্যে একমত যে ফুটবলে এটি অনুমোদিত নয়! কিন্তু ব্যাটাররা আম্পায়ারকে জানানো ছাড়াই একদিকে ব্যাটিং করে অন্যদিকে সুইচ-হিট বা রিভার্স করতে পারে! তাহলে কেন শুধুমাত্র বোলারদের ওপর নিষেধাজ্ঞা থাকবে? আম্পায়ারকে না জানিয়ে বোলাররা তার হাতও পরিবর্তন করতে পারবেন না। আগে তাদের এই নিয়ম পরিবর্তন করা উচিত।’
আইসিসির নিয়ম অনুযায়ী, হাত অনুভূমিক অবস্থায় পৌঁছানোর পর এবং বল ছোঁড়ার সময় বোলারের কনুইয়ের এক্সটেনশন ১৫ ডিগ্রি ছাড়াতে পারবে না। তারিক নিজের বিষয়টি আগেই ব্যাখ্যা করে বলেছিলেন, তার কনুইয়ের বাঁকটি প্রাকৃতিক।

১৫ ঘন্টা আগে
২






Bengali (BD) ·
English (US) ·