ভোট দিলেন তামিম ইকবাল

১৬ ঘন্টা আগে
জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল ভোট দিয়েছেন। চট্টগ্রামের ছেলে তামিম আজ (১২ ফেব্রুয়ারি) সকালে নিজের জন্মস্থানে ভোট দেন।

সকাল ১১ টার দিকে নগরের এসএস খালেদ রোড আঞ্চলিক লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে ভোট দিতে আসেন তামিম। তার সঙ্গে ভোট দেন তার ভাই ও জাতীয় দলের সাবেক ওপেনার নাফিস ইকবাল।


সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা তাকে নিরাপত্তা দিয়ে কেন্দ্রের ভেতর নিয়ে যান। পরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটাধিকার প্রয়োগ করেন।


ভোট দেওয়ার পর তামিম ইকবাল সাংবাদিকদের বলেন, সুন্দর পরিবেশে ভোট দিলাম, খুবই ভালো লাগছে। নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছি। আশা করি সবাই ভোটকেন্দ্রে এসে ভোট দেবেন।


আরও পড়ুন: পিএসএলের ৮ দলের পূর্ণাঙ্গ স্কোয়াড


ভোটদানের পর অভিজ্ঞতা ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে শেয়ার করেন তামিম। তিনি লিখেছেন, 'ভোট আমার নাগরিক অধিকার। নিজে ভোট দিলাম এবং দেখলাম স্বতঃস্ফূর্ত উৎসাহে অনেকেই ভোট দিচ্ছেন।'


'সুশৃঙ্খল ও সুষ্ঠু ব্যবস্থাপনায় সবাইকে সহায়তার জন্য বাংলাদেশ সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সব বাহিনীকে অসংখ্য ধন্যবাদ।'–যোগ করেন তিনি।

]]>
সম্পূর্ণ পড়ুন