প্রতিমন্ত্রী হচ্ছেন কিশোরগঞ্জের এমপি শরিফুল

৬ ঘন্টা আগে
মন্ত্রী পরিষদে ডাক পেয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ -৬ আসন থেকে নব নির্বাচিত এমপি মো. শরিফুল আলম।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে তিনি প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেবেন। এরই মধ্যে সকালে তিনি এমপি হিসেবে শপথ নিয়েছেন।

 

কিছুক্ষণ আগে নিজের ফেসবুক ওয়ালে প্রতিমন্ত্রিত্বের বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন। ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ প্রতিমন্ত্রী।’

 

এদিকে কিশোরগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ও কিশোরগঞ্জ- ২ আসন থেকে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দিন তার ফেসবুক স্ট্যাটাসে উল্লেখ করেছেন, আমাদের শরিফুল আলমকে পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেয়া হচ্ছে।

 

আরও পড়ুন: মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন এহসানুল হক মিলন

 

শরিফুল আলম বিএনপির কেন্দ্রীয় কমিটির ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি।

 

জাতীয় সংসদ নির্বাচনে তিনি জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীকে ১ লাখেরও বেশি ভোটের ব্যবধানে পরাজিত করে কিশোরগঞ্জ-৬ (ভৈরব -কুলিয়ারচর) আসন থেকে এমপি নির্বাচিত হন।
 

]]>
সম্পূর্ণ পড়ুন