বেফাকের ফল প্রকাশ, ফযিলতে শীর্ষ ১০ মাদ্রাসা

১৪ ঘন্টা আগে
বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড (বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ)-এর ৪৯তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এবারের পরীক্ষায় গড় পাসের হার ৮০.৯৫ শতাংশ।

আজ বুধবার (১৮ মার্চ ২০২৬) বেলা ১১টায় রাজধানীর বেফাক মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন বেফাকের মহাসচিব মাওলানা মাহফুজুল হক।
পরীক্ষার্থী ও পাসের পরিসংখ্যান প্রকাশিত ফলাফল অনুযায়ী, এবারের পরীক্ষায় মোট ২ লাখ ৮৬ হাজার ৫৯১ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। এর মধ্যে মুমতায (স্টার মার্ক) পেয়েছেন ৫৩ হাজার ৫০০ জন, জায়্যিদ জিদ্দান (প্রথম বিভাগ) ৫৫ হাজার ৭৪৭ জন, জায়্যিদ (২য় বিভাগ) ৬৫ হাজার ৬৭৩ জন এবং মাকবুল (৩য় বিভাগ) পেয়েছেন ১ লাখ ১১ হাজার ৬৭১ জন।


গত ১৭ থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত সারা দেশে ৭টি স্তরে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৩ লাখ ৫৪ হাজার ৩৬ জন। এর মধ্যে দরসিয়াত ছাত্র ১ লাখ ৩ হাজার ৫৮৪ জন এবং ছাত্রী ২ লাখ ৯ হাজার ২৪২ জন। এ ছাড়া তাহফিজুল কুরআন ছাত্র ৩৭ হাজার ৬৮৫ জন, ছাত্রী ২ হাজার ৪৭৪ জন ও ইলমুত তাজবীদ ওয়াল কিরাআতে ১ হাজার ৫১ জন পরীক্ষার্থী অংশ নেন। সারা দেশের ৫৯৮টি দরসিয়াত ছাত্র ও ১ হাজার ৩৩৮টি ছাত্রী কেন্দ্রসহ মোট অসংখ্য কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।


ফলাফল জানার উপায় পরীক্ষার বিস্তারিত ফলাফল বেফাকের নিজস্ব ওয়েবসাইট (www.wifaqresult.com)-এ পাওয়া যাচ্ছে। ওয়েবসাইটে আপাতত শুধু ২০২৬ সালের নতুন ফলাফল প্রদর্শন করা হচ্ছে। তবে আগামী শাওয়াল মাস থেকে ২০০৯ হতে ২০২৫ সাল পর্যন্ত বিগত বছরগুলোর ফলাফলও এই ওয়েবসাইটে দেখা যাবে।


ফযীলত মারহালায় মেধা তালিকায় শীর্ষ ১০ (ছাত্র ও ছাত্রী) এবারের ফযীলত মারহালার পরীক্ষায় ছাত্রদের মেধা তালিকায় ৭৬৪ নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করেছেন মিরপুর-১৪ জামেউল উলূম মাদরাসার ছাত্র আবু ইউসুফ। অন্যদিকে, ছাত্রীদের মধ্যে ৬৫৭ নম্বর পেয়ে প্রথম হয়েছেন মিরপুরের জামিয়া সাহবানিয়া দারুল উলূমের (বানাত শাখা) ছাত্রী সুবাইতা বারীরা রহমান।


ছাত্রদের শীর্ষ ১০ মেধাতালিকা: ১. আবু ইউসুফ (জামেউল উলূম মাদরাসা মিরপুর-১৪, ঢাকা) ২. আব্দুল্লাহ বিন ওমর (জামিআ রাব্বানিয়া আরাবিয়া, জালকুড়ি, নারায়ণগঞ্জ) ৩. মোঃ আব্দুল্লাহ আল মাসউদ (জামিয়া মাহমূদীয়া মাদরাসা ও এতিমখানা, দেশীপাড়া, গাজীপুর) ৪. সানাউল্লাহ (মাদরাসা বাইতুল উলূম ঢালকানগর, ঢাকা) এবং মোঃ আঃ আলিম (জামেউল উলূম মাদরাসা মিরপুর-১৪, ঢাকা) 

 

৫. আবরার আবিদ (ইমদাদুল উলূম রিশিদিয়া মাদরাসা, খানজাহান আলী, খুলনা) ৬. মোঃ যোবায়ের আহমাদ (জামিয়া শারইয়্যাহ মালিবাগ, ঢাকা) এবং তাউফিকুর রহমান (জামিয়াতুস সুন্নাহ, শিবচর, মাদারীপুর) ৭. মোঃ ইউসুপ আলী (জামিয়াতুস সুন্নাহ, মাদারীপুর), মুহাম্মদ মাহদী হাসান (জামেউল উলূম মাদরাসা মিরপুর-১৪, ঢাকা) এবং মোঃ আশরাফুল ইসলাম (জামিআ রাহমানিয়া আরাবিয়া, মুহাম্মাদপুর, ঢাকা) 

 

৮. রাকিবুল ইসলাম জয় (জামিআ রাব্বানিয়া আরাবিয়া, জালকুড়ি, নারায়ণগঞ্জ) ৯. মুহাম্মাদ মুআয খান (মাদরাসা বাইতুল উলূম ঢালকানগর, ঢাকা) ১০. সাদ বিন মোয়াজ্জেম (জামিয়াতুল উলুিমল ইসলামিয়া ঢাকা, মুহাম্মাদপুর), জুবায়ের আহমাদ (জামিয়াতুল উলুিমল ইসলামিয়া ঢাকা, মুহাম্মাদপুর) এবং মোঃ মাহদী হাসান (জামিয়া ইসলামিয়া ইমদাদুল উলূম দয়াপুর, কুমিল্লা)


ছাত্রীদের শীর্ষ ১০ মেধাতালিকা: 

 

১. সুবাইতা বারীরা রহমান (জামিয়া সাহবানিয়া দারুল উলূম-বানাত শাখা, মিরপুর, ঢাকা) ২. আসমা বিনতে আলম (জামিয়াতুত তাইয়্যিবাত, মুহাম্মাদপুর, ঢাকা) ৩. আমাতুল্লাহ নাজিফা (রওজাতুল জান্নাত মহিলা মাদরাসা, জালকুড়ি, নারায়ণগঞ্জ) ৪. রুতবা মালিক (জামিয়াতুত তাইয়্যিবাত, মুহাম্মাদপুর, ঢাকা) ৫. মুশফিকা শানীন (রওজাতুল জান্নাত মহিলা মাদরাসা, জালকুড়ি, নারায়ণগঞ্জ) ৬. মোছাঃ হাবিবা আক্তার (মিফতাহুল জান্নাত মহিলা মাদরাসা, গলগন্ডা, ময়মনসিংহ) ৭. মারইয়াম আক্তার (মিফতাহুল জান্নাত মহিলা মাদরাসা, কদমতলী, ঢাকা) ৮. রুকাইয়া মারইয়াম (জামিয়া দারুস সুফফা লিল বানাত, মুহাম্মাদপুর, ঢাকা) এবং জান্নাতুল ফেরদাউস সানজিদা (মাহমুদিয়া মহিলা মাদরাসা, ডেমরা, ঢাকা) ৯. নুসাইবা বিনতে সায়েম (আল জামিয়াতুল ইসলামিয়া রানাভোলা, উত্তরা, ঢাকা) ১০. মারইয়াম (রামপুরা জাতীয় মহিলা মাদরাসা, রামপুরা, ঢাকা)

]]>
সম্পূর্ণ পড়ুন