নিবন্ধনহীন নিউজ পোর্টালের বিরুদ্ধে কঠোর অবস্থানে সিলেট মেট্রোপলিটন পুলিশ

১৪ ঘন্টা আগে
সিলেট মহানগরীতে নিবন্ধনবিহীন অনলাইন নিউজ পোর্টালগুলোর বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। এ বিষয়ে একটি গণবিজ্ঞপ্তি জারি করেছে সংস্থাটি।

বুধবার (২৯ এপ্রিল) এসএমপির পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা ২০১৭ (সংশোধিত ২০২০) অনুযায়ী অনলাইন নিউজ পোর্টাল পরিচালনার জন্য নিবন্ধন বাধ্যতামূলক। কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, কিছু পোর্টাল যথাযথ রেজিস্ট্রেশন ছাড়াই ভুল, অসত্য, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশ করছে, যা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে এবং দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে।

 

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, আগামী ৪৮ ঘণ্টার  অর্থাৎ (১ মে ২০২৬) সন্ধ্যা ৬টার মধ্যে নিবন্ধনবিহীন অনলাইন নিউজ পোর্টালগুলোকে দেশি-বিদেশি ডোমেইন থেকে অপসারণ করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা বাস্তবায়ন না হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

আরও পড়ুন: নিবন্ধন পেল নিউজ পোর্টাল ভিওডি বাংলা

 

এছাড়া, এসব অনিবন্ধিত পোর্টালের কোনো সংবাদ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ, শেয়ার, লাইক বা মন্তব্য করা থেকেও মহানগরবাসীকে বিরত থাকার আহ্বান জানানো হয়।

 

]]>
সম্পূর্ণ পড়ুন