কামরুল-মেননের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আদেশ আজ

১২ ঘন্টা আগে
জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) আদেশ হতে পারে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ তাদের বিরুদ্ধে আদেশের কথা রয়েছে।

 

আদেশের দিন ট্রাইব্যুনালে আসতে অস্বীকৃতি জানিয়েছেন কামরুল ইসলাম। তবে, তাকে ট্রাইব্যুনালে যেকোনো মূল্য হাজির করা হবে বলে জানায় প্রসিকিউশন।

 

এর আগে, গত ২ মার্চ কামরুল ইসলাম ও মেননের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু হয়। শুনানিতে জুলাই হত্যাকাণ্ডে তাদের ভূমিকা তুলে ধরে প্রসিকিউশন। পরে তাদের বিরুদ্ধে বিচার শুরুর আবেদন জানান। ১১ মার্চ শুনানিতে দুই আসামির অব্যাহতি চান আসামিপক্ষের আইনজীবী।

 

মানবতাবিরোধী অপরাধের এ মামলায় কামরুল ও মেননের বিরুদ্ধে তিনটি অভিযোগ আনা হয়। তারা আওয়ামী লীগ সরকার ও ১৪ দলীয় জোটের শীর্ষ পদে থেকে নিরস্ত্র ছাত্র-জনতার ওপর মারণাস্ত্র ব্যবহার এবং কারফিউ জারির প্ররোচনাসহ ধারাবাহিক ষড়যন্ত্র করেছিলেন বলে অভিযোগ প্রসিকিউশনের। এরই ধারাবাহিকতায় রাজধানীর বাড্ডাসহ বিভিন্ন এলাকায় নিরস্ত্র আন্দোলনকারীদের হত্যা করা হয়।

 

আরও পড়ুন: ইনুকে ‘টেনশন না করতে বলা’ সেই পুলিশ সদস্যরা শাস্তির আওতায়

 

২০২৪ সালের ২২ আগস্ট মেননকে গ্রেফতার করে পুলিশ। একই বছরের ১৮ নভেম্বর রাজধানীর উত্তরা থেকে গ্রেফতার হন কামরুল। এরপর থেকেই বিভিন্ন মামলায় কারাগারে রয়েছেন প্রভাবশালী এই দুই নেতা।

 

এদিকে, ট্রাইব্যুনাল-২ এ যাত্রাবাড়িতে ইমাম হাসান তাঈম হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ ১১ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ হওয়ার কথা রয়েছে আজ।

]]>
সম্পূর্ণ পড়ুন