বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে সরেজমিনে শহরের বিভিন্ন পেট্রোল পাম্প ঘুরে দেখা গেছে, আগের মতো আর ভিড় নেই। কোথাও চোখে পড়েনি দীর্ঘ যানবাহনের লাইন। স্বাভাবিকভাবেই তেল নিতে পারছেন গাড়ি ও মোটরসাইকেল চালকরা।
তেল নিতে আসা চালক মো. জাকির হোসেন ও মো. খালেদ জানান, এখন আর লাইনে দাঁড়াতে হচ্ছে না—সহজেই জ্বালানি তেল পাওয়া যাচ্ছে, যা তাদের জন্য স্বস্তির খবর।
আরও পড়ুন: জ্বালানি তেলের সরবরাহ বাড়ানোর সিদ্ধান্তের পরও কেন কাটছে না দুর্ভোগ?
অন্যদিকে, খাগড়াছড়ির পাম্পগুলোর ম্যানেজার কেসিসি ফিলং স্টেশনের ম্যানেজার রাজু দে, ও আশরাফ এন্টারপ্রাইজের ম্যানেজার মো. জামাল ও সেলিম পেট্রোল পাম্পের ম্যানেজার প্রবীর দেব নাথ জানিয়েছেন, বর্তমানে তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে। ফলে আগ্রহী সবাই নিরবচ্ছিন্নভাবে জ্বালানি সংগ্রহ করতে পারছেন।

১২ ঘন্টা আগে
২








Bengali (BD) ·
English (US) ·