জ্বালানি তেল না পেয়ে সড়ক অবরোধ

১ সপ্তাহে আগে
জ্বালানি তেল না পেয়ে ঠাকুরগাঁও ঢাকা-পঞ্চগড় মহাসড়ক অবরোধ করে বিক্ষুব্ধ জনতা।

বুধবার সন্ধ্যা ৬ টার পর ঠাকুরগাঁও সদর উপজেলার ভুল্লী এলাকায় সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করে মোটরসাইকেল চালকসহ বিক্ষুব্ধরা।


বিক্ষোভকারীদের অভিযোগ, সকাল থেকে লাইনে দাঁড়িয়ে ভুল্লী তিয়াস তিমু ফিলিং স্টেশনে ডিপো থেকে তেল আসে বিকেল ৫টার পর। অথচ সকাল থেকেই লাইনে দাঁড়িয়ে চালকরা অপেক্ষা করেন তেলের জন্য। পরবতির্তে কর্তৃপক্ষ তেল বিক্রি না করার ঘোষণা দিলে বিক্ষুব্ধরা সড়ক অবরোধ করেন। প্রায় ২ ঘণ্টা সড়ক অবরোধ করে রাখলে থানা পুলিশের হস্তক্ষেপে তা নিয়ন্ত্রণে আনেন। অবরোধের কারণে চরম ভোগান্তির শিকার হন সাধারণ যাত্রীরা।


ফিলিং স্টেশন কর্তৃপক্ষ জানান, জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী সকাল ৯টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত তেল বিক্রির কথা। সেকারণে তেল বিক্রি বন্ধ রাখা হয়। আর সে কারণেই তারা ক্ষুব্ধ হন।

আরও পড়ুন: ঠাকুরগাঁওসহ চার জেলায় নতুন ডিসি নিয়োগ

এ বিষয়ে ভুল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরে আলম সিদ্দিকী জানান, বিক্ষুব্ধরা সড়ক অবরোধ করে। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় আনে। তবে প্রশাসনের নির্দেশনা সবাইকে মানতে হবে। এর পেছনে কেউ জড়িয়ে থেকে উস্কে দিচ্ছে কি না। বিষয়টি খতিয়ে দখা হবে। কোনো রকম মব করতে দেয়া হবে না।

]]>
সম্পূর্ণ পড়ুন