ধেয়ে আসছে ‘আগুনের বলয়’ সূর্যগ্রহণ

১৬ ঘন্টা আগে
২০২৬ সালের প্রথম সূর্যগ্রহণ হতে যাচ্ছে আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি)। এবারের গ্রহণটি হবে ‘রিং অব ফায়ার’ বা আগুনের বলয় সূর্যগ্রহণ। মহাজাগতিক এ দৃশ্য দেখার অপেক্ষায় রয়েছে গোটা বিশ্বের মানুষ।

জ্যোতির্বিজ্ঞান ও গবেষণা বলছে, বলয়াকার সূর্যগ্রহণ বা ‘আগুনের বলয়’ সূর্যগ্রহণ তখনই ঘটে, যখন সূর্য ও পৃথিবীর মাঝখানে চলে আসে চাঁদ। এ সময় চাঁদ পৃথিবী থেকে তুলনামূলক দূরে থাকে। ফলে চাঁদের পুরো সূর্যকে ঢাকতে পারে না। তখন সূর্যের চারপাশে উজ্জ্বল আলোর একটি বলয় দেখা যায়। এই দৃশ্যই ‘রিং অব ফায়ার’।

 

নাসার দেয়া তথ্য অনুযায়ী, ১৭ ফেব্রুয়ারি বলয়াকার সূর্যগ্রহণ গ্রহণ শুরু হবে আন্তর্জাতিক সময় অনুযায়ী সকাল ৭টা ১ মিনিটে (ইউটিসি)। এদিকে হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে জানা যায়, বাংলাদেশ সময় অনুযায়ী, গ্রহণটি শুরু হবে বিকেলে ৪টায় এবং গ্রহণ শেষ হবে রাত ৮টা ২৭ মিনিটে।

 

জানা যায়, ফাল্গুন অমাবস্যায় শুরু হওয়া বলয়গ্রাস গ্রহণের বলয়াকার অংশটি সর্বোচ্চ প্রায় ২ মিনিট ২০ সেকেন্ড স্থায়ী হতে পারে। তবে মহাজাগতিক এ দৃশ্য দেখা যাবে পৃথিবীর খুব সীমিত কিছু এলাকায়।

 

সূর্যগ্রহণ দেখা যাবে

 

‘আগুনের বলয়’ সূর্যগ্রহণ দেখা যাবে মূলত অ্যান্টার্কটিকার কিছু দুর্গম এলাকায়। এছাড়া দক্ষিণ আফ্রিকার কয়েকটি দেশ এবং দক্ষিণ আমেরিকার কিছু অংশে আংশিকভাবে গ্রহণ দেখা যেতে পারে। যেমন জিম্বাবুয়ে, দক্ষিণ আফ্রিকা, জাম্বিয়া, মোজাম্বিক, মরিশাস, অ্যান্টার্কটিকা, তানজানিয়া এবং দক্ষিণ আমেরিকায় গ্রহণটি দৃশ্যমান হবে।

 

আরও পড়ুন: সূর্যগ্রহণ সম্পর্কে কিছু ‘ভুল ধারণা’

 

সূর্যগ্রহণ দেখা যাবে না

ভারত, বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলো এই গ্রহণের বাইরে থাকবে। তাই এ অঞ্চলের মানুষ সরাসরি মহাজাগতিক দৃশ্যটি উপভোগ করতে পারবেন না।

 

আরও পড়ুন: ২০২৬ সালের প্রথম সূর্য ও চন্দ্রগ্রহণ কবে?

]]>
সম্পূর্ণ পড়ুন