আটক আরিফুল ইসলাম কুমিল্লার মুরাদনগর উপজেলার বাবুটিপাড়া (বেত বাড়ি) এলাকার মো. শাহ আলমের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বেলা ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে একটি দল মহাসড়কের পালকী সিনেমা হলের সামনে অভিযান চালায়। সেখানে জাল টাকা কেনাবেচার সময় হাতেনাতে আরিফুলকে আটক করা হয়। তল্লাশি চালিয়ে তাঁর কাছ থেকে বিভিন্ন মূল্যমানের মোট ১৩ হাজার ৬০০ টাকার জাল নোট উদ্ধার করে পুলিশ।
আরও পড়ুন: ইউটিউব দেখে জাল টাকা তৈরি, লক্ষাধিক টাকার নোটসহ যুবক আটক
আটক করার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরিফুল জাল টাকা তৈরির কথা স্বীকার করেন। পরে তাঁর দেওয়া তথ্যানুযায়ী, ওই দিন বিকেলে মুরাদনগরের বাবুটিপাড়া এলাকায় তাঁর বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে তাঁর শয়নকক্ষ থেকে জাল টাকা তৈরির কাজে ব্যবহৃত একটি ল্যাপটপ ও একটি প্রিন্টার জব্দ করে পুলিশ।

১ সপ্তাহে আগে
৩








Bengali (BD) ·
English (US) ·