এভাবে পাঁচ ম্যাচ বাকি থাকতেই বিদায় বলতে হলো ওয়েস্ট মিডল্যান্ডসের এই ক্লাবকে। আট মৌসুম পর আবার দ্বিতীয় বিভাগে ফিরতে হচ্ছে তাদের।
গত মৌসুমে প্রিমিয়ার লিগে ১৬তম স্থানে শেষ করা উলভস নতুন মৌসুম শুরু করেছিল ভিতো পেরেইরার অধীনে। তবে ব্যর্থতার কারণে নভেম্বরেই তাকে বরখাস্ত করা হয়। পরে দায়িত্ব নেন রব এডওয়ার্ডস, কিন্তু অবস্থার কোনো উন্নতি হয়নি।
আরও পড়ুন: এভারটনের মাঠে লিভারপুলকে জয় এনে দিলেন ফন ডাইক
চলতি মৌসুমে শুরু থেকেই বিপর্যস্ত ছিল দলটি। জানুয়ারির আগে একটি ম্যাচেও জয় পায়নি তারা। প্রথম জয় আসে ১৯ ম্যাচের পর। এরপর কিছুটা ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত মিললেও তা অবনমন এড়ানোর জন্য যথেষ্ট ছিল না।
৩৩ ম্যাচ শেষে উলভসের জয় মাত্র ৩টি, ড্র ৮টি এবং পরাজয় ২২টি—ফলে তাদের সংগ্রহ দাঁড়ায় ১৭ পয়েন্ট। ম্যাচ শেষে ক্লাবের অন্তর্বর্তীকালীন নির্বাহী ন্যাথান শি বলেন, সমর্থকদের আরও ভালো প্রাপ্য ছিল এবং তারা দ্রুত ঘুরে দাঁড়ানোর জন্য কাজ করবেন।

১ সপ্তাহে আগে
৮








Bengali (BD) ·
English (US) ·