ভারতীয় সংবাদমাধ্যম আজকাল ইনের প্রতিবেদন অনুসারে, প্রায়ই যদি মেজাজ হারিয়ে ফেলেন, কোন কাজে সহজে মনোযোগ দিতে পারেন তবে শরীরে বেশ কয়েকটি ভিটামিনের অভাবে ভুগছেন আপনি। কোন কোন ভিটামিনের অভাবে মন আপনার প্রায়ই খারাপ থাকে আসুন তা এক নজরে জেনে নিই-
১। ভিটামিন ডি: চিকিৎসকরা বলছেন, ভিটামিন ডি হলো ‘সানশাইন ভিটামিন’। শরীরে ভিটামিন ডি’র মাত্রা কমে গেলে মস্তিষ্কের ক্রিয়াকলাপে তা প্রভাব ফেলে। মানসিক অবসাদের পাশাপাশি মন খারাপের একটি বড় কারণ হয়ে ওঠে।
২। ভিটামিন বি ১২: মন খারাপ, খিটখিটে মেজাজ বা ডিপ্রেশনের পেছনে ভিটামিন বি ১২ এর ঘাটতিও দায়ী। এই ভিটামিন স্নায়ুতন্ত্রকে সুস্থ রাখে এবং মেজাজ নিয়ন্ত্রণকারী রাসায়নিক 'সেরোটোনিন' উৎপাদনে সাহায্য করে। শরীরে এর অভাব হলে ক্লান্তি, অকারণে ভয় পাওয়া এবং বিষণ্ণতার মতো সমস্যা দেখা দেয়।
৩। ভিটামিন বি ৬: মস্তিষ্কের প্রয়োজনীয় নিউরোট্রান্সমিটার তৈরিতে ভিটামিন বি ৬ কাজ করে। এর ঘাটতিতে মন খিটখিটে হয়। মেজাজ মুহূর্তে মুহূর্তে পরিবর্তন হয়। মানসিক অবসাদ তৈরি করে।
৪। ভিটামিন বি ৯: ভিটামিন বি ৯ মস্তিষ্কে সেরোটোনিন ও ডোপামিন তৈরি করে, যা মন মেজাজ ভালো রাখে। এর অভাব দেখা দিলেও মানসিক অবসাদ, সারাক্ষণ মন খারাপ, ক্লান্তি এবং অতিরিক্ত উদ্বেগ দেখা দেয় শরীরে।
৫। ম্যাগনেশিয়াম: ম্যাগনেশিয়াম পেশিকে শিথিল করতে এবং উদ্বেগ কমাতে সাহায্য করে। শরীরে ম্যাগনেশিয়ামের অভাব থাকলে অনিদ্রা, বিরক্তি, প্যানিক অ্যাটাক বা হঠাৎ আতঙ্কের মতো লক্ষণ দেখা দিতে পারে। দীর্ঘসময় অনিদ্রা কখনও কখনও স্মৃতিশক্তি নষ্টের বড় কারণ হতে পারে।
আরও পড়ুন: সিদ্ধ মিষ্টি আলু যেসব রোগ নিয়ন্ত্রণে রাখতে পারে
৬। আয়রন: আয়রনের অভাবে মূলত রক্তাল্পতা দেখা দেয়। তবে শরীরে এর অভাব দেখা দিলে মস্তিষ্কে পর্যাপ্ত অক্সিজেন পৌঁছাতেও বাধা দেয়। আর মস্তিষ্কে পর্যাপ্ত অক্সিজেন পৌঁছাতে না পারলেই এর নেতিবাচক প্রভাব সরাসরি পড়ে আমাদের মনের ওপর। যা তৈরি করে সারাক্ষণ ক্লান্ত লাগা, উৎসাহ হারিয়ে ফেলা এবং অকারণে খিটখিটে ভাবের অনুভূতি।
৭। ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড: মস্তিষ্কের গঠন ও কাজ স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড। এটি স্নায়ুর প্রদাহ কমায় এবং মনকে প্রফুল্ল রাখতে সাহায্য করে। কিন্তু শরীরে এর অভাব হলে দেখা দিতে পারে স্নায়ুর প্রদাহ, যা মন খারাপের কারণ হয়ে ওঠে।
]]>

১ ঘন্টা আগে
১








Bengali (BD) ·
English (US) ·