বুধবার (১ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে গভর্নর মোস্তাকুর রহমানের সঙ্গে এক বৈঠকে অধ্যাপক এম জুবায়দুর রহমান ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক এম জুবায়দুর রহমান বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের কাছে ব্যাংকটির পাওনার বিষয়টি তুলে ধরেন।
এ সময় ৫ ব্যাংক ছাড়াও রেমিট্যান্স প্রণোদনা বাবদ খরচের ১ হাজার কোটি টাকা পাওনাও বকেয়া রয়েছে বলে জানান তিনি।
বৈঠকে বড় ঋণ আদায়ে দিক নির্দেশনা ছাড়াও প্রভিশনিং রাখায় ছাড় চায় ইসলামী ব্যাংক। এছাড়া বড় শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে ব্যবসায়ীক সম্পর্ক কিভাবে রক্ষা করা যায়, তাও উত্থাপন করা হয়।
আরও পড়ুন: জুলাই থেকে ব্যাংকে ‘বাংলা কিউআর’ কোড ব্যবহার বাধ্যতামূলক
বিএফআইইউ সূত্রে জানা যায়, চারটি ব্যাংক থেকে এসআলমের নেয়া ১ লাখ ৯০ হাজার কোটি টাকা ঋণের মধ্যে ইসলামী ব্যাংক থেকেই ১ লাখ ৫ হাজার ৪০০ কোটি টাকা লোপাট হয়েছে। ফলে ব্যাংকটিতে যে সুশাসনের ঘাটতি হয়েছে তা পূরণে সহায়তা করবে বলে বৈঠকে আশ্বাস দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
]]>
১ সপ্তাহে আগে
২








Bengali (BD) ·
English (US) ·