সোমবার (১৩ এপ্রিল) সকালে দর্শনা রেলস্টেশনে অভিযান চালিয়ে এ বার উদ্ধার করা হয়।
আটক আলমগীর খান(৫৫) দামুড়হুদা উপজেলার দর্শনা মোবারকপাড়ার মৃত বাদল খানের ছেলে।
চুয়াডাঙ্গা ৬ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান জানান, অবৈধ ভাবে ভারতে স্বর্ণ পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল দর্শনা রেলস্টেশনে অবস্থান নেয়। এ সময় একজন ব্যক্তি ভারতের দিকে যাওয়ার সময় বিজিবির টহল দল দাঁড়ানোর জন্য সংকেত দেয়। ওই ব্যক্তি দৌড়ে পালানোর সময় বিজিবির টহল দলের সদস্যরা ধাওয়া করে আটক করে।
আরও পড়ুন: শাহজালালে বিমানের টয়লেটে মিলল ১৫৩টি স্বর্ণের বার
পরে তার দেহ তল্লাশি করে কোমরে মোড়ানো অবস্থায় ১০টি স্বর্ণের বার উদ্ধার করে। যার ওজন ১ কেজি ১৬৬ গ্রাম। বাজার মূল্য ২ কোটি ৪৮ লাখ টাকা প্রায়।
আরও পড়ুন: যশোরে ১০ স্বর্ণের বারসহ দুই যুবক আটক
তিনি আরও জানান, এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হবে। উদ্ধার স্বর্ণের বার গুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা রাখা হবে।

২ ঘন্টা আগে
১








Bengali (BD) ·
English (US) ·