ইরানি বন্দরে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ শুরু আজ থেকে, পাল্টা হুঁশিয়ারি তেহরানের

২ ঘন্টা আগে
আগের দাবি পুনর্ব্যক্ত করে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রের সময় সোমবার (১৩ এপ্রিল) সকাল ১০টা থেকে (জিএমটি ২টা) ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ শুরু হবে।

ওয়াশিংটন সময় রোববার (১২ এপ্রিল) রাতে নিজের মালিকানাধীন সামাজিকমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে এ তথ্য জানান ট্রাম্প।

 

পোস্টে তিনি লিখেছেন, ১৩ এপ্রিল সকাল ১০টা থেকে ইরানের বন্দরগুলোতে আসা-যাওয়া করা জাহাজগুলোবে অবরোধ করবে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে আপনাদের মনযোগের জন্য ধন্যবাদ!

 

এর আগে ডনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যকার আলোচনা কোনো ফলাফল ছাড়াই শেষ হওয়ার পর যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালি অবরোধ করবে।

 

আরও পড়ুন: ইসলামাবাদে শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার নেপথ্যে কি নেতানিয়াহুর একটি ফোনকল?

 

এদিকে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানিয়েছে, ১৩ এপ্রিল থেকে তারা ইরানের ওপর নৌ-অবরোধ কার্যকর করতে যাচ্ছে।

 

বিবৃতিতে সেন্টকম জানিয়েছে, ‘পারস্য উপসাগর ও ওমান উপসাগরের ইরানি বন্দরসহ দেশটির সব উপকূলীয় এলাকায় যাতায়াতকারী সব দেশের জাহাজের ওপরই এই অবরোধ সমানভাবে কার্যকর করা হবে।’

 

অন্যদিকে হরমুজ প্রণালি অবরোধের বিষয়ে মার্কিন প্রেসিডেন্টের হুমকির বিষয়ে ইরানের সর্বোচ্চ নেতার জ্যেষ্ঠ সামরিক উপদেষ্টা মোহসেন রেজাই বলেছেন, যেকোনো নৌ অবরোধে যুক্তরাষ্ট্রের ব্যর্থতা নিশ্চিত।

 

আরও পড়ুন: ইরান আলোচনার টেবিলে না

 

তিনি বলেন, যেভাবে হরমুজ প্রণালি খুলে দেয়ার চেষ্টা করতে গিয়ে যুক্তরাষ্ট্র ইরানের কাছে একটি ঐতিহাসিক পরাজয়ের মুখে পড়েছিল, তেমনিভাবে যেকোনো নৌ অবরোধের ক্ষেত্রেও তারা ব্যর্থ হতে বাধ্য।

 

নৌ অবরোধ প্রসঙ্গে মোহসেন রেজাই বলেন, ইরানের সশস্ত্র বাহিনী যুক্তরাষ্ট্রের এমন কোনো পদক্ষেপ বাস্তবায়ন করতে দেবে না। ইরানের সামরিক বাহিনীর ‘গুরুত্বপূর্ণ অপ্রকাশিত সক্ষমতা’ রয়েছে, যা যেকোনো হুমকির জবাব দিতে পারে।

]]>
সম্পূর্ণ পড়ুন