৩ এপ্রিল: ইতিহাসে এই দিনে আলোচিত যত ঘটনা

১ সপ্তাহে আগে
প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই সেখানে স্থান পায় যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। নানা প্রয়োজনে মানুষ জানতে চায় সেসব ইতিহাস।

শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬। এক নজরে দেখে নেয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

 

ঘটনাবলি

 

১০৪৩ - ইংল্যান্ডের রাজা হিসেবে এডওয়ার্ডের অভিষেক অনুষ্ঠিত হয়।

১৩১২ - ভিয়েনার দ্বিতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়।

১৫৫৯ - স্পেন ও ফ্রান্স দ্বিতীয় চুক্তি করে।

 

আরও পড়ুন: ডলার-বন্ড নাকি স্বর্ণ, অস্থির বাজারে কোনটি সবচেয়ে নিরাপদ আশ্রয়?

 

১৬৬১ - ইস্ট ইন্ডিয়া কোম্পানি যুদ্ধে লিপ্ত হওয়া, অস্ত্র নির্মাণ ইত্যাদির অধিকারসংক্রানৱ সনদ লাভ করে।

১৭৮৩ - সুইডেন ও মার্কিন যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি সম্পাদন করে।

১৮৫৭ - রানী ভিক্টোরিয়াকে ‘ভারত সম্রাজ্ঞী’ ঘোষণা করা হয়।

১৮৬০ - মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম ঘোড়ার ডাক চালু হয়।

১৮৯০ - ইউরোপের বিশিষ্ট রাজনীতিবিদ, জার্মান সাম্রাজ্যের স্থপতি ও প্রথম চ্যান্সেলর অটো ভন বিসমার্ক পদচ্যুত হন।

১৯৩৯ - ডেনমার্ক ও নরওয়েতে জার্মান বাহিনী অনুপ্রবেশ করে।

১৯৪১ - দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে ইরাকে ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতা রশিদ আলী আল গিলানী বাগদাদ দখল করে নেন।

১৯৫৪ - শেরে বাংলা এ. কে. ফজলুক হক চার সদস্য বিশিষ্ট যুক্তফ্রন্ট মন্ত্রী সভা গঠন করেন।

১৯৯৫ - ভিয়েতনাম মার্কিন বিরোধী প্রতিরোধ যুদ্ধে জয়লাভের ২০তম বার্ষিকী উদ্‌যাপন করে।

২০০২ - ইসরায়েলি সেনাবাহিনী ফিলিস্তিনের জর্দান নদীর পশ্চিম তীরে অবস্থিত জেনিন শহরে ভয়াবহ হামলা শুরু করে।

২০০৫ - বাংলাদেশি অভিনেতা সিয়াম আহমেদ খাঁ এর জন্মদিন ।

২০১৩ - আর্জেন্টিনার বুয়েনোস আইরেস ও লা প্লাতায় রেকর্ড বৃষ্টির পর বন্যায় ৫০ জন নিহত হয়।


জন্ম

 

১৭৮১ - স্বামীনারায়ণ, ভারতীয় যোগী, সন্ন্যাসী এবং ধর্মীয় নেতা।

১৭৮৩ - ওয়াশিংটন আরভিং, মার্কিন ছোটগল্পকার, প্রাবন্ধিক, জীবনীকার, ইতিহাসবেত্তা ও কূটনীতিক।

১৮৮১ - ইতালীয় সাংবাদিক ও রাজনীতিবিদ ও ৩০ তম প্রধানমন্ত্রী আল্কিডে ডি গাস্পেরি।

১৮৮৪ - জিমি ম্যাথুজ, অস্ট্রেলীয় ক্রিকেটার।

১৮৯৩ - লেসলি হাওয়ার্ড, ইংরেজ অভিনেতা, পরিচালক ও প্রযোজক।

১৯০৩ - কমলাদেবী চট্টোপাধ্যায় ভারতীয় স্বাধীনতা সংগ্রামী ও সমাজ সংস্কারক।

১৯১৪ - শ্যাম মানেকশ’ পারস্য বংশোদভূত ভারতীয় সেনাবাহিনীর প্রথম ফিল্ড মার্শাল।

১৯২২ - ডরিস ডে, মার্কিন অভিনেত্রী, সঙ্গীতশিল্পী, ও প্রাণি-কল্যাণকর্মী।

১৯২৪ - মার্লোন ব্রান্ডো, মার্কিন চলচ্চিত্র অভিনেতা।

১৯২৫ - ইংরেজ পাইলট, রাজনীতিবিদ ও উদ্ভাবন অ্যান্থনি নীল ওয়েজউড টনি বেন।

১৯২৯ - ফজলুর রহমান খান, বাংলাদেশি স্থপতি ও পুরকৌশলী।

১৯৪১ - হরিমাধব মুখোপাধ্যায়,বাংলা থিয়েটারের নট, নাট্যকার, নাট্যনির্দেশক ও সংগঠক।

১৯৪৮ - ওলন্দাজ শিক্ষাবিদ, রাজনীতিক ও কূটনীতিক জাপ ডি হুপ শেফার।

১৯৫০ - আলমগীর, বাংলাদেশি চলচ্চিত্র অভিনেতা।

১৯৫৫ - নন্দিতা রায়, ভারতীয় বাঙালি চলচ্চিত্র পরিচালক।

১৯৬১ - মার্কিন অভিনেতা, পরিচালক ও চিত্রনাট্যকার এডি মারফি।

১৯৭৩ - ভারতীয় অভিনেতা, পরিচালক ও কোরিওগ্রাফার প্রভু দেব।

১৯৭৮ - টমি হাস, জার্মান টেনিস খেলোয়াড়।

১৯৮২ - কানাডীয় অভিনেত্রী কবিয়ে স্মুল্ডেরস।

১৯৮৩ - ইংরেজ ফুটবল খেলোয়াড় বেন ফস্টার।

১৯৮৫ - ইংরেজ গায়ক, গীতিকার ও প্রযোজক লিওনা লুইস।

১৯৮৬ - মার্কিন অভিনেত্রী অ্যামান্ডা লরা বাইন্স।

১৯৮৮ - ওলন্দাজ ফুটবলার তিম ক্রুল।

১৯৯২ - রুশ সাঁতারু জুলিয়া আন্দ্রেইভানা ইফিমোভা।

১৯৯৫ - তাসকিন আহমেদ, বাংলাদেশি ক্রিকেটার।


মৃত্যু

 

১২৮৭ - পোপ চতুর্থ অনারিয়াস।

১৬৮০ - ছত্রপতি শিবাজী মহারাজ, ভারতের মারাঠা সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা।

১৬৮২ - স্পেনীয় চিত্রশিল্পী ও শিক্ষাবিদ বারটলমে এস্তেবান মুড়িলও।

১৮৯৭ - জার্মান পিয়ানোবাদক ও সুরকার জোহানেস ব্রামস।

১৯০৯ - প্রখ্যাত বাঙালি সাংবাদিক ও শিক্ষাব্রতী নগেন্দ্রনাথ ঘোষ।

১৯৩২ - বামাপদ বন্দ্যোপাধ্যায় সুপ্রসিদ্ধ বাঙালি চিত্রশিল্পী ।

১৯৪০ - স্বাধীনতা সংগ্রামী চট্টল গৌরব মহিমচন্দ্র দাস।

১৯৪১ - হাঙ্গেরীয় শিক্ষাবি, রাজনীতিবিদ ও ২২ তম পাল টিলেকি প্রধানমন্ত্রী।

১৯৪৩ - জার্মান অভিনেতা, পরিচালক ও প্রযোজক কনরাড ভেইডট।

১৯৬৯ - প্রথম ভারতীয় সবাক চলচ্চিত্র যন্ত্র স্থাপয়িতা মধু শীল।

 

আরও পড়ুন: সবচেয়ে বেশি স্বর্ণ মজুত করেছে যেসব দেশ

 

১৯৭৫ - ভারতে জ্যোতির্বিজ্ঞানচর্চায় অন্যতম পথিকৃৎ রাধাগোবিন্দ চন্দ্র।

১৯৭৭ - জ্যাক রাইডার, অস্ট্রেলীয় ক্রিকেটার।

১৯৭৯ - সৈয়দ মাহবুব মোর্শেদ, বাংলাদেশী প্রখ্যাত বিচারপতি।

১৯৮৬ - সাহিত্যিক সাংবাদিক অসীম রায়।

১৯৯১ - গ্রাহাম গ্রিন, খ্যাতিমান ইংরেজ ঔপন্যাসিক, গল্পকার ও সমালোচক।

১৯৯৮ - মেরি কার্টরাইট, ব্রিটিশ গণিতবিদ

২০১৩ - জার্মান বংশোদ্ভূত মার্কিন লেখক ও চিত্রনাট্যকার রুথ প্রাওয়ের ঝাবভালা।

২০১৭ - কিশোরী আমোনকর, ভারতীয় উচ্চাঙ্গ সঙ্গীতের, খেয়াল, ঠুমরি ও ভজন ইত্যাদির গায়িকা।

]]>
সম্পূর্ণ পড়ুন