২৪ ঘণ্টার মধ্যে হামের টিকার ব্যবস্থা চেয়ে আইনি নোটিশ

১ সপ্তাহে আগে
বাংলাদেশের শিশুদের জন্য ২৪ ঘণ্টার মধ্যে হামের টিকার ব্যবস্থা করতে সরকারের সংশ্লিষ্টদের লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে বুধবার (১ এপ্রিল) স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব ও স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালককে (ডিজি) লিগ্যাল নোটিশটি পাঠান মানবাধিকার কর্মী ও সুপ্রিম কোর্টের আইনজীবী একলাছ উদ্দিন ভূঁইয়া।

 

নোটিশে বলা হয়েছে, কিছুদিন ধরে হামের টিকার অভাবে দেশের বিভিন্ন স্থানে হামে আক্রান্ত হয়ে হাসপাতালে শিশুর মৃত্যুসহ অসুস্থ হওয়ার সংখ্যা বাড়ছে। অথচ এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিচ্ছে না।

 

আরও পড়ুন: হামের টিকা নিয়ে সুখবর দিলেন স্বাস্থ্যমন্ত্রী

 

নোটিশে গণমাধ্যমে প্রকাশিত ‘হামে আরও দুই শিশুর মৃত্যু, উপসর্গ নিয়ে ক্ষতি শতাধিক’ প্রতিবেদনটি সংযুক্ত করা হয়েছে।

 

নোটিশ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে যথাযথ ব্যবস্থা না নিলে সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হবে বলে এতে উল্লেখ করা হয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন