১৭ মার্চ: ইতিহাসে এই দিনে আলোচিত যত ঘটনা

৩ সপ্তাহ আগে ১০
প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই সেখানে স্থান পায় যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। নানা প্রয়োজনে মানুষ জানতে চায় সেসব ইতিহাস।

আজ মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬। এক নজরে দেখে নেয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।ত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

 

ঘটনাবলি

 

৬৩৬ - রোমানদের পরাজয়ের পর মুসলমানরা বায়তুল মোকাদ্দাস জয় করে।
 

১০৯৭ - খ্রিস্টানরা বায়তুল মোকাদ্দাস দখলের জন্য ক্রুসেডের যুদ্ধ শুরু করে।

 

আরও পড়ুন: ডলার-বন্ড নাকি স্বর্ণ, অস্থির বাজারে কোনটি সবচেয়ে নিরাপদ আশ্রয়?
 

১৭৬৯ - বাংলার তাঁত ও মসলিন শিল্প ধ্বংসের উদ্দেশ্যে ব্রিটিশ রাজের নির্দেশে বাংলার তাঁতিদের হাতের বুড়ো আঙ্গুল কাটা শুরু হয়।
 

১৯৪৪ - মার্কিন বিমান বাহিনী ভিয়েনায় বোমাবর্ষণ করে।
 

১৯৪৮ - ব্রিটেন, ফ্রান্স, বেলজিয়াম, হল্যান্ড এবং লুক্সেমবার্গের প্রতিনিধিরা বেলজিয়ামের রাজধানী ব্রুাসেলসে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করে।
 

১৯৫৫ - ভারতে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড ইন্সটিটিউশন আইএসআই মার্ক চালু করে।
 

১১৯০ - ইংল্যান্ডের ইয়র্কে ৫ শতাধিক ইহুদিকে হত্যা করা হয়।
 

১৯৯২ - দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদ অবসানের জন্য শ্বেতাঙ্গ ভোটাররা সংস্কারের পক্ষে গণভোট দেন।
 

১৯৯৪ - এল সালভাদরে গৃহযুদ্ধের খবর সংগ্রহকালে ৪ জন ডাচ সংবাদিক নিহত হন। মিশরে ৯ জন ইসলমাপন্থির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
 

১৯৯৬ - পাকিস্তানের লাহোরে ষষ্ঠ বিশ্বকাপ ক্রিকেট ফাইনালে শ্রীলঙ্কা অস্ট্রেলিয়াকে পরাজিত করে।
 

২০০০ - উগান্ডায় গির্জায় অগ্নিকাণ্ডে ৫৩০ জন অগ্নিদগ্ধ হয়ে নিহত হন এবং পরবর্তীকালে আরও ৩৯৪টি মরদেহ উদ্ধার হয়।
 

২০০১ - চীনে বোমা বিস্ফোরণে ৪টি হোটেল বিধ্বস্ত হয়। এতে ১০৮ জন নিহত হন।
 

২০০৪ - কসোভোতে সার্ব ও আলবেনীয়দের জাতিগত দাঙ্গায় ২২ জন নিহত এবং ৫০০ জন আহত হন।
 

২০০৭ - ত্রিনিদাদ এবং টোবাগোর কুইন্স পার্ক ওভালে বিশ্বকাপ ক্রিকেটের গ্রুপ পর্বের খেলায় বাংলাদেশ ভারতকে পরাজিত করে।

 

জন্ম

 

৭৬৩ - হারুনুর রশিদ, আব্বাসীয় খলিফা।
 

১০৭৮ - আব্দুল কাদের জিলানী, ইসলাম ধর্মে অন্যতম প্রধান আধ্যাত্মিক ব্যক্তিত্ত্ব ও ধর্মপ্রচারক।
 

১৪৭৩ - চতুর্থ জেমস, স্কটল্যান্ডের রাজা।
 

১৮৩৪ - গোটলিব ডেইমলার, জার্মান মোটর গাড়ির পুরোধা।
 

১৮৫৬ - মিখাইল ভ্রুবেল, রাশিয়ান চিত্রশিল্পী।
 

১৮৭৩ - মার্গারেট বন্ডফিল্ড, ইংল্যান্ডের প্রথম নারী কেবিনেট মন্ত্রী।
 

১৮৮১ - ওয়াল্টার রুডলফ হেস, নোবেল পুরস্কার বিজয়ী সুইস শারীরবিজ্ঞানী।
 

১৯১২ - মনোহর আইচ, ভারতীয় বাঙালি বডি বিল্ডার।
 

১৯২০ - শেখ মুজিবুর রহমান, স্বাধীন বাংলাদেশের স্থপতি ও প্রথম রাষ্ট্রপতি।
 

১৯৩৮ - রুডলফ নুরেয়েভ, রাশিয়ান বংশোদ্ভূত ফরাসি নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার।
 

১৯৪২ - সঙ্গীতশিল্পী পূরবী দত্ত, ভারতীয় বাঙালি নজরুলগীতি বিশেষজ্ঞা।
 

১৯৪৫ - এলিস রেজিনা, ব্রাজিলিয়ান গায়িকা।
 

১৯৫৫ - গ্যারি অ্যালান সিনিস, মার্কিন অভিনেতা, পরিচালক ও খাদ প্লেয়ার।
 

১৯৬২ - কল্পনা চাওলা, ভারতীয় বংশোদ্ভূত মার্কিন প্রকৌশলী ও মহাকাশচারী।
 

১৯৭৫ - পুনীত রাজকুমার, ভারতীয় অভিনেতা, গায়ক ও প্রযোজক।
 

১৯৭৬ - আলভারো রেকোবা, সাবেক উরুগুয়ের ফুটবলার।
 

১৯৮২ - স্টিভেন পিএনার, দক্ষিণ আফ্রিকান ফুটবলার।
 

১৯৮৩ - রাউল মেইরেলেস, পর্তুগিজ ফুটবলার।
 

১৯৮৬ - এডিন জেকো, বসনীয় ফুটবলার।
 

১৯৮৯ - শিনজি কাগওয়া, জাপানি ফুটবলার।
 

১৯৯০ - সাইনা নেহওয়াল, ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড়।

 

আরও পড়ুন: সবচেয়ে বেশি স্বর্ণ মজুত করেছে যেসব দেশ

 

মৃত্যু

 

০১৮০ - মার্কাস অরেলিয়াসের, রোমান সম্রাট।
 

১০৪০ - হ্যারল্ড হারেফোট, ইংরেজি রাজা।
 

১৭৮২ - দানিয়েল বার্নুয়ি, ডাচ সুইস গণিতবিদ ও পদার্থবিজ্ঞানী।
 

১৮৪৬ - ফ্রিডরিশ ভিলহেল্ম বেসেল, জার্মান জ্যোতির্বিজ্ঞানী এবং গণিতবিদ।
 

১৯৩৭ - অস্টিন চেম্বারলেইন, নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ রাজনীতিবিদ।
 

১৯৫৬ - আইরিন জোলিও-কুরি, নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি পদার্থবিদ।
 

১৯৫৭ - রামোন ম্যাগসেসে, ফিলিপিনো জেনারেল, রাজনীতিবিদ ও ৭ম প্রেসিডেন্ট।
 

১৯৮৩ - হ্যাল্ডান কেফার হার্টলাইন, নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন শারীরবিজ্ঞানী।
 

১৯৯৩ - হেলেন হায়েজ, মার্কিন অভিনেত্রী।
 

১৯৯৬ - অনিল চট্টোপাধ্যায়, প্রখ্যাত ভারতীয় চলচ্চিত্র অভিনেতা। রেনে ক্লিমেন্ট, ফরাসি পরিচালক ও চিত্রনাট্যকার।
 

২০০৭ - জন বাকাস, মার্কিন কম্পিউটার বিজ্ঞানী। সর্বপ্রথম উচ্চপর্যায় প্রোগ্রামিং ভাষা ফোরট্রান, বাকাস-নর আকার ও ফাংশান-পর্যায় প্রোগ্রামিং ধারণা উদ্ভাবন করার কারণে তিনি বিখ্যাত হয়ে আছেন।
 

২০১৫ - বব এপলইয়ার্ড, ইংরেজ ক্রিকেটার।
 

২০১৯ - কৌতুক চলচ্চিত্র অভিনেতা চিন্ময় রায়।

 

২০২৫ - হরিমাধব মুখোপাধ্যায়, বাংলা থিয়েটারের নট, নাট্যকার, নাট্যনির্দেশক ও সংগঠক।

]]>
সম্পূর্ণ পড়ুন