১৩ এপ্রিল যেসব জেলায় সাধারণ ছুটি ঘোষণা করল সরকার

১ সপ্তাহে আগে
আগামী ১৩ এপ্রিল তিন জেলায় সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। রোববার (৫ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ে উপসচিব ফরিদা ইয়াসমিন।


বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘চৈত্র সংক্রান্তি’ উপলক্ষে রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান এই তিন পার্বত্য জেলার জন্য শুধু এই ছুটি প্রযোজ্য।

 

আরও পড়ুন: এ মাসে দুই দিন ম্যানেজেই টানা ৫ দিনের ছুটি

 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তিনটি পার্বত্য জেলার পাশাপাশি দেশের অন্যত্র সংশ্লিষ্ট জনগোষ্ঠির জন্য এটি ঐচ্ছিক ছুটি হিসেবে প্রযোজ্য হবে।

]]>
সম্পূর্ণ পড়ুন