হুমকি দিয়েই পাল্টালেন সুর, ইরানের সঙ্গে এবার চুক্তির আশায় ট্রাম্প

১ সপ্তাহে আগে
আগামী মঙ্গলবার (৭ এপ্রিল) হামলা চালিয়ে ইরানে সব কিছু গুড়িয়ে এক করে দেয়া হবে বলে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। রোববার (৫ এপ্রিল) ট্রুথ সোশ্যালের এক পোস্টে এ হুমকি দেন তিনি। তবে এর পরপরই আবার ভিন্ন সুরে কথা বলেছেন তিনি।

সংবাদমাধ্যম বিবিসি জানায়, রোববার হুমকি দিয়ে পোস্ট দেয়ার কিছুক্ষণ পর ট্রাম্প আবার আশা প্রকাশ করেছেন যে, সোমবারের (৬ এপ্রিল) মধ্যে ইরানের সঙ্গে একটি চুক্তি হবে।

 

মার্কিন প্রেসিডেন্ট ফক্স নিউজকে বলেছেন, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করছে এবং তিনি বিশ্বাস করেন সোমবারের মধ্যে তেহরানের সঙ্গে একটি চুক্তি সম্ভব।

 

তবে ইরান বারবার জোর দিয়ে বলেছে, তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা করেনি। 

 

আরও পড়ুন: ইরানকে নিয়ে ট্রাম্পের অশালীন শব্দে ভরা পোস্ট, বড় হামলার হুমকি

 

এর আগে, ইরানের বেসামরিক অবকাঠামো লক্ষ্যবস্তু করার কথা উল্লেখ করে পোস্টে ট্রাম্প বলেন, গুরুত্বপূর্ণ এই নৌপথটি (হরমুজ প্রণালী) খুলে না দিলে তারা ‘নরকে বাস করবে’।

 

গেল ফেব্রুয়ারির শেষ দিকে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে কার্যত বন্ধ থাকা হরমুজ প্রণালীটি সোমবারের মধ্যে পুনরায় খুলে দেয়ার জন্য তেহরানকে দেয়া স্ব-আরোপিত সময়সীমার আগেই এই পোস্ট দেন মার্কিন প্রেসিডেন্ট।

 

বড় হামলার ইঙ্গিত দিয়ে ট্রাম্প লেখেন, ‘মঙ্গলবার ইরানে একই সাথে বিদ্যুৎকেন্দ্র দিবস এবং সেতু দিবস পালিত হবে। এর মতো আর কিছুই হবে না!!!’

 

সূত্র: বিবিসি

]]>
সম্পূর্ণ পড়ুন