এছাড়া ইরানের রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) এক কমান্ডারকেও হত্যার দাবি করেছে ইসরাইল। ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা আইআরজিসি-র কুদস ফোর্সের লেবানন কোরের প্রকৌশল বিভাগের প্রধান মাহদি ভাফাইকে হত্যা করেছে।
তারা জানায়, মাহদি ভাফাই মধ্যাঞ্চলীয় শহর মাহাল্লাতে নিহত হয়েছেন। তাদের দাবি, ভাফাই অভিজাত কুদস ফোর্সের অংশ হিসেবে দুই দশক ধরে লেবানন ও সিরিয়ায় ‘গোপন প্রকল্প’ নিয়ে কাজ করেছেন, যার মধ্যে হিজবুল্লাহর জন্য অবকাঠামো নির্মাণ এবং অস্ত্রাগার ব্যবস্থাপনাও অন্তর্ভুক্ত ছিল।
ইরানের পক্ষ থেকে এ ব্যাপারে এখনও কোনো মন্তব্য পাওয়া যায়নি। ইরানের বিরুদ্ধে চলমান আগ্রাসনের মধ্যে ইসরাইল কুদস সদস্যদের একাধিকবার লক্ষ্যবস্তু করেছে, যার মধ্যে গত মাসে বৈরুতের কেন্দ্রস্থলে একটি হোটেলে হামলাও অন্তর্ভুক্ত।
আরও পড়ুন: দক্ষিণ লেবাননে আরও চার ইসরাইলি সেনা নিহত
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক আগ্রাসন শুরু হয়। এতে ওইদিন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ বেশ কয়েকজন শীর্ষ নেতা নিহত হন। জবাবে পাল্টা হামলা শুরু করে ইরান। এর তিন দিন পর ইরানের সঙ্গে ইসরাইলের বিরুদ্ধে যোগ দেয় লেবাননের হিজবুল্লাহ।
সেই থেকে ইরানের পাশাপাশি লেবাননজুড়ে বিমান হামলা চালিয়ে আসছে ইসরাইল। সেই সঙ্গে স্থল অভিযানও চালাচ্ছে দেশটির সামরিক বাহিনী। তবে তাদের এই স্থল অভিযান হিজবুল্লাহর তীব্র প্রতিরোধের মুখে পড়েছে।
ইসরাইল বলেছে, প্রায় ৬ লক্ষ মানুষের প্রত্যাবর্তন ঠেকাতে তারা দক্ষিণ লেবাননের বিস্তীর্ণ এলাকা দখল করবে এবং সীমান্ত বরাবর বাড়িঘর ধ্বংস করে দেবে, যা দীর্ঘমেয়াদী জোরপূর্বক স্থানচ্যুতির আশঙ্কা তৈরি করেছে।
আরও পড়ুন: ইসরাইলে একযোগে ইরান ও হিজবুল্লাহর হামলা, শতাধিক শহরে বাজছে সাইরেন!
ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, হিজবুল্লাহর সঙ্গে লড়াই শেষ হলে ইসরাইল দক্ষিণ লেবাননের অভ্যন্তরে তাদের তথাকথিত ‘বাফার জোনের’ অংশ হিসেবে ইসরাইল-লেবানন সীমান্ত থেকে প্রায় ১৯ মাইল দূরে লিতানি নদীর নিচের এলাকাটি দখল করবে।
]]>
১ সপ্তাহে আগে
৩








Bengali (BD) ·
English (US) ·