হামের মতো উপসর্গ হয় আর কোন কোন রোগের?

১ সপ্তাহে আগে
দেশে চারিদিকে ছড়িয়ে পড়ছে হাম। বেশি আক্রান্ত হচ্ছে শিশু। অনেকের মনে প্রশ্ন টিকা নেয়ার পরেও কী আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে? হ্যাঁ কিছু ক্ষেত্রে হাম হতে পারে—তবে সাধারণত কম গুরুতর হয়। আবার কিছু কিছু রোগের সঙ্গে মিল রয়েছে হামেরও।

হামের উপসর্গ—জ্বর, ফুসকুড়ি, কাশি, চোখ লাল হওয়া— যা অনেক সময় অন্য রোগের সাথেও মিলে যায়। তাই অনেকেই প্রথমে বিভ্রান্ত হন। নিচে হাম-এর মতো উপসর্গ দেখা যায় এমন কিছু রোগ দেয়া হলো-


১. রুবেলা (জার্মান হাম): হালকা জ্বর ও ফুসকুড়ি, লিম্ফ নোড ফুলে যায়, হাম-এর তুলনায় কম গুরুতর।


২. চিকেনপক্স: সারা শরীরে চুলকানিযুক্ত ফুসকুড়ি দেখা দেবে। ফুসকুড়ি পানি ভর্তি দানা হয় আর জ্বর থাকে।

 

আরও পড়ুন: টিকা নেয়ার পরও কী হাম হতে পারে?


৩. ডেঙ্গু: উচ্চ জ্বর হয়। শরীর ব্যথা হবে। কখনও লাল ফুসকুড়িও দেখা যায়।


৪. স্কারলেট জ্বর: গলা ব্যথা হবে। লালচে র‍্যাশ উঠবে। জ্বরও হবে।


৫. কোভিড ১৯:  জ্বর, কাশি হবে। আবার কখনও ত্বকে র‍্যাশও হবে। শ্বাসকষ্ট হতে পারে।

 

আরও পড়ুন: দ্রুত গতিতে ছড়াচ্ছে হাম, মাস্ক পরাসহ যেসব সতর্কতা চিকিৎসকের


কিভাবে পার্থক্য বুঝবেন?

হাম হলে সাধারণত চোখ লাল, কাশি, নাক দিয়ে পানি পড়বে, মুখে সাদা দাগ দেখা যাবে। অন্য রোগে এই সব লক্ষণ একসাথে থাকে না।


গুরুত্বপূর্ণ পরামর্শ-

একই ধরনের উপসর্গ দেখে নিজে সিদ্ধান্ত না নিয়ে চিকিৎসকের পরামর্শ নেয়া জরুরি। কারণ ভুল চিকিৎসা ঝুঁকিপূর্ণ হতে পারে।

]]>
সম্পূর্ণ পড়ুন