হামবোমা বিস্ফোরণে ছিন্ন-ভিন্ন দুই মরদেহ উদ্ধার হলো ১১ ঘণ্টা পর, মামলা করবে পুলিশ

১ মাস আগে
চাঁপাইনবাবগঞ্জের চরবাগডাঙ্গায় হাতবোমা তৈরির সময় বিস্ফোরণের প্রায় ১১ ঘণ্টা পর নিহত দুজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৪ ফেব্রুয়ারি) ভোর ৫টায় বিস্ফোরণে নিহতের পর বিকেল ৪টায় সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাটাপাড়া এলাকায় মকবুল হোসেনের ছেলে আবুল কালাম ওরফে কালুর বাড়ি থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

মরদেহ উদ্ধার করলেও এখনো মরদেহের পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ। বোমার বিস্ফোরণে নিহতদের দেহ ছিন্ন-বিচ্ছিন্ন ও বিভিন্ন জখমের কারনে পরিচয় নিশ্চিত হওয়া যায়নি বলে জানায় পুলিশ।

 

অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ জানান, প্রাথমিকভাবে ধারনা করে দুটি পরিবারকে খবর দেয়া হয়েছে। তারা শনাক্ত করার পর পরিচয় নিশ্চিত হওয়া যাবে। প্রয়োজনে ডিএনএ পরীক্ষা করা হবে। বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 

আরও পড়ুন: মাদারীপুরে আধিপত্য বিস্তার নিয়ে শতাধিক হাতবোমা বিস্ফোরণ

 

তিনি আরও জানান, গুরুতর আহত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তিনজনের বিষয়ে নজরদারি রাখা হয়েছে। পাশাপাশি ঘটনাস্থলের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি।

 

আরও পড়ুন: শরীয়তপুরে ককটেল ও বোমা তৈরির সরঞ্জামসহ ‘কারিগর’ আটক

 

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করবে বলে জানান তিনি।

]]>
সম্পূর্ণ পড়ুন