সম্প্রতি এক সাক্ষাৎকারে ছেলে হাবিবকে নিয়ে কথা বলেছেন ফেরদৌস ওয়াহিদ। তিনি জানান, হাবিব যদি নিজেকে লিজেন্ড ভাবে, সেটা হবে তার ভুল ভাবনা। এই গায়ক আরও বলেন, তার ছেলে যদি এখনই লিজেন্ডারি কোনো পুরস্কারে ভূষিত হয় সেটাও হবে হাবিবের জন্য ডুবন্ত জাহাজের মতো! এখনো তার অনেক কিছু শেখার আছে। অনেক অভিজ্ঞতার দরকার আছে। আরও ত্রিশ-চল্লিশ বছর কাজ করার পর তাকে কিংবদন্তি বলা যেতে পারে। তখন সে একটি লিজেন্ডারি পুরস্কার আশা করতে পারে।
আরও পড়ুন: আইয়ুব বাচ্চুকে নিয়ে কুমার বিশ্বজিতের আবেগঘন পোস্ট
হাবিবের ছেলেবেলা ও বেড়ে ওঠা নিছের কথা বলেছেন ফেরদৌস ওয়াহিদ। তিনি যখন মিউজিক অনুশীলন করতেন, দুই-আড়াই বছর বয়সী হাবিব সেখানে এসে বাদ্যযন্ত্রগুলো ধরার চেষ্টা করত। আস্তে আস্তে মিউজিকের ওপর তার আগ্রহ বাড়তে থাকে। আজকে হাবিব যে অবস্থানে পৌঁছেছেন তার পেছনে সৃষ্টিকর্তার ইচ্ছা, মায়ের দোয়া ও বাবার সহযোগীতা রয়েছে বলে মনে করেন বর্ষীয়ান এই শিল্পী। তিনি আরও জানান, হাবিবের তো গায়কই হওয়ার কথা ছিল না। সে সুরকার ও কম্পোজার হতে চেয়েছে সবসময়। ভাগ্যক্রমে সে গায়ক হয়েছে।
আরও পড়ুন: প্রকাশ পেল মিউজিক্যাল ফিল্ম ‘ও জান’
ছেলের প্রশংসা করে ফেরদৌস ওয়াহিদ বলেন, বর্তমানের এই অস্থির সময়ে হাবিবের মধ্যে কোন তাড়া নেই। বাবা হিসেবে এটি তার খুব ভালো লাগে। খ্যাতির শীর্ষে পৌঁছেও হাবিব এখনো যে প্রতিটি কাজে ভালো করার চেষ্টা করেন, পারফেকশন আনার চেষ্টা করেন এই গুণই ভীষণ মুগ্ধ করে ফেরদৌস ওয়াহিদকে।

১৭ ঘন্টা আগে
১








Bengali (BD) ·
English (US) ·