রদ্রিকে পেতে মাঠে নামছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী

১৫ ঘন্টা আগে
মাঝমাঠের সময়ের সেরা ফুটবলারদের একজন রদ্রিকে ধরে রাখতে মরিয়া ম্যানচেস্টার সিটি। তবে স্প্যানিশ এই তারকাকে পেতে উঠেপড়ে লেগেছে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা।

২০২৪ সালের ব্যালন ডি'অর জয়ীকে দলে পেতে নাকি মাঠে নামতে যাচ্ছে তার স্বদেশের দুই ক্লাব বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। জার্মান ক্রীড়া পত্রিকা বিল্ডের প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে। সিটি অবশ্য রদ্রির জন্য কোনো প্রস্তাব শুনতেই রাজি নয়।


প্রিমিয়ার লিগে গত শনিবার (২১ ফেব্রুয়ারি) নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে সিটির ২-১ গোলে জয়ের ম্যাচের আগে পেপ গার্দিওলার কাছে জানতে চাওয়া হয়, রদ্রি ভবিষ্যতে কি সিটিতে থাকবেন? উত্তরে আগের চাওয়ার কথাই জানান ম্যানচেস্টার সিটি কোচ।


আরও পড়ুন: বিশ্বকাপে অনিশ্চিত ইংলিশ মিডফিল্ডার 


গার্দিওলা জানান, আমি খুব করে সেটাই চাই। রদ্রি তো রদ্রিই। বয়স যত বাড়ছে, সে ততই আরও জ্ঞানী হচ্ছে এবং খেলাটি আরও ভালো বুঝতে পারছে। তবে প্রশ্নটা বারবার সামনে আসছে, কোচ গার্দিওলা কি পারবেন রদ্রিকে সিটিতে ধরে রাখতে?


বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জয়ের পর থেকে অবশ্য সময়টা একেবারেই ভালো কাটেনি রদ্রির। চোটের কারণে গত মৌসুম থেকে অধিকাংশ সময়ই যে মাঠের বাইরে কাটাতে হয়েছে তাকে।

]]>
সম্পূর্ণ পড়ুন