সোমবার (৯ মার্চ) বিকেলে শাহবাগে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের এসব কথা বলেন।
হাদি হত্যার বিষয়ে জাতিসংঘের হস্তক্ষেপ চেয়ে তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার এ হত্যার বিচার চেয়ে জাতিসংঘের কাছে যাওয়ার প্রক্রিয়া শুরু করেছিল। তাই নিরপেক্ষতার স্বার্থে বর্তমান সরকারের প্রতি আহ্বান জানিয়ে জাতিসংঘের কাছে বিচার প্রক্রিয়ার অগ্রগতি সম্পর্কেও জনগণকে অবহিত করার দাবি জানান তিনি।
এছাড়া সম্প্রতি বিভিন্ন রাজনৈতিক দলের কটূক্তি এবং পুলিশের আচরণ নিয়ে বিভ্রান্তি তৈরির কারণে বিচার প্রক্রিয়ার ওপর তাদের আস্থা নেই জানিয়ে দ্রুত সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের গ্রেফতারের দাবি জানিয়েছে সংগঠনটি।
আরও পড়ুন: ভারতে গ্রেফতার হাদি হত্যা মামলার ২ আসামিকে ফেরাতে সর্বোচ্চ চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী
]]>
৩ দিন আগে
১







Bengali (BD) ·
English (US) ·