‘টাকা খাওয়ার’ কথা বলতেই পলাতক সাবেক এমপি বললেন, ‘তুই সামনে পড়িস’

২ ঘন্টা আগে
আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে অনলাইন গ্রুপে কথা বলছিলেন রাজশাহী-১ আসনের টানা তিনবারের সাবেক সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী। আলোচনার বিষয় ছিল ক্ষমতায় থাকাকালে কে কোন খাত থেকে টাকা আয় করেছেন।

গ্রুপে ফয়সাল সরকার অমি (৩৫) নামের এক যুবক বলে বসেন, ‘টাকা আপনি খাইছেন, ওরে (ওদের) হাত দিয়া।’ আর এতে মেজাজ হারিয়ে আত্মগোপনে থাকা ফারুক চৌধুরী ওই যুবকের উদ্দেশে বলেন, ‘তুই সামনে পড়িস। তোর অবস্থা কিন্তু একদম খারাপ হয়ে যাবে।’

 

এ ঘটনায় প্রাণনাশের হুমকির আশঙ্কায় বুধবার (১১ মার্চ) তানোর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ফয়সাল সরকার। এতে ফারুক চৌধুরীসহ মোট ছয়জনকে অভিযুক্ত করা হয়েছে। আর অনলাইনে ফারুক চৌধুরী নেতাকর্মীদের সঙ্গে কথা বলেন গত সোমবার (৯ মার্চ) রাত ১১টায়।

 

অভিযোগে ফয়সাল সরকার লিখেন, আওয়ামী লীগ সরকার পরিবর্তনের পর থেকে ওমর ফারুক চৌধুরী তাকে অনলাইনে ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছিলেন। ৯ মার্চ রাতে তাকে অনলাইনে গ্রুপ কলে যুক্ত হয়ে কথা বলার জন্য বলেন। তিনি সরল বিশ্বাসে গ্রুপ কলে যুক্ত হয়ে তানোর উপজেলায় শিক্ষক-কর্মচারী নিয়োগ বাণিজ্য এবং গভীর নলকূপের টাকা-পয়সার বিষয়ে প্রতিবাদ করেন।

 

আরও পড়ুন: সাবেক এমপি মহারাজ দম্পতি ও ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা

 

এ সময় ফারুক চৌধুরীসহ অন্যরা তাকে গালিগালাজ করেন। প্রকাশ্যে ও অনলাইনে বিভিন্ন রকম ভয়ভীতি প্রদর্শনসহ প্রাণনাশের হুমকি দেয়া তাকে।

 

আরও পড়ুন: পিরোজপুর-২ আসনের সাবেক এমপি আটক

 

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট তিনবারের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ওমর ফারুক চৌধুরী পালিয়ে গেছেন ভারতে। এর আগে সংসদ সদস্য থাকাকালে ওমর ফারুক চৌধুরী নানা বিতর্কিত কর্মকাণ্ডের কারণে প্রায়ই গণমাধ্যমের শিরোনাম হয়েছেন।

]]>
সম্পূর্ণ পড়ুন