হাত মেলানোর প্রশ্নে সূর্যকুমার কী বললেন

১ মাস আগে
এশিয়া কাপের পর থেকে ভারত ও পাকিস্তানের মধ্যকার খেলায় হ্যান্ডশেক নিয়ে যে বিতর্ক হয়েছে, তাতে আগামীকালের ম্যাচকে সামনে রেখে প্রসঙ্গটি বারবার আসাই স্বাভাবিক, আসছেও। পাকিস্তান অধিনায়ক সালমান আলী আগার কাছে বিষয়টি উত্থাপিত হয়েছিল, প্রসঙ্গ উঠল সূর্যকুমার যাদবের সামনেও।

এশিয়া কাপে ভারত ও পাকিস্তানের তিনবারের দেখায় দুদলের ক্রিকেটাররা একবারও হ্যান্ডশেক করেননি। আগামীকাল কি করবেন? সূর্যকুমারকে সংবাদ সম্মেলনে এই প্রশ্ন জিজ্ঞেস করা হলে ধোঁয়াশা রেখে দেন ভারত অধিনায়ক।


তিনি বলেন, ‘এখনও ২৪ ঘণ্টা আছে, অপেক্ষা করুন। আমরা এখানে ভাল ক্রিকেট খেলতে এসেছি। ওই ব্যাপারে পরে সিদ্ধান্ত নেব। আপাতত ভাল করে খান, ঘুমান।’


একই প্রশ্ন সালমানকে করা হলে তিনি বলেন, ‘ব্যাপারটা আমরা আগামীকাল দেখব।’ সালমান মনে করেন, ভালো চেতনা নিয়ে খেলা উচিত। ‘খেলাটি ভালো মানসিকতা ও সৌহার্দ্যের সঙ্গে খেলা উচিত। আমি কী বিশ্বাস করি তা আসলে গুরুত্বপূর্ণ নয়। খেলাটি যেভাবে শুরু থেকে খেলা হয়ে আসছে, সেভাবেই খেলা উচিত।’


আরও পড়ুন: মুজারাবানি পিএসএলে দল পেলেন


পহেলগাম হামলার দায় পাকিস্তানকে দিয়ে এশিয়া কাপে হাত মেলাতে অস্বীকৃতি জানিয়েছিল ভারত। ওই ঘটনায় জল বহুদূর গড়ায়। এমনকি চ্যাম্পিয়ন হওয়ার পর পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির কাছ থেকে ট্রফি নিতে হবে বিধায় সেটি এখনও রয়ে গেছে দুবাইয়ে এসিসি অফিসে। পাকিস্তানের অভিযোগ, ভারত খেলার মধ্যে রাজনীতি টেনে আনে।


সম্প্রতি জয় শাহ নেতৃত্বাধীন আইসিসি বাংলাদেশকে ভারত যেতে অস্বীকৃতি জানানোয় বিশ্বকাপ থেকে বাদ দিয়েছে। এসব ঘটনার ধারাবাহিকতায় পাকিস্তান ভারতের বিপক্ষে টি-২০ বিশ্বকাপের ম্যাচটি খেলবে না বলে জানায়। তাতে আইসিসি বিপাকে পড়ে। সংস্থাটির একটি প্রতিনিধি দল লাহোরে গিয়ে পিসিবিকে ভারতের বিপক্ষে খেলার ব্যাপারে রাজি করিয়েছে। সব মিলিয়ে হ্যান্ডশেক হবে বলেই মনে করছেন অনেকে।

]]>
সম্পূর্ণ পড়ুন