হরমুজ প্রণালী নিয়ে আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করবে যুক্তরাজ্য

১ সপ্তাহে আগে
হরমুজ প্রণালীতে নৌ-চলাচলের স্বাধীনতা পুনঃস্থাপনের পরিকল্পনা নিয়ে আলোচনা করতে আন্তর্জাতিক নেতাদের নিয়ে এক শীর্ষ সম্মেলনের আয়োজন করবেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ইয়েভেট কুপার।

এ ঘোষণা দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। খবর বিবিসি’র।

 

ইসরাইল-যুক্তরাষ্ট্রের হামলার জবাবে কার্যত হরমুজ প্রণালী অবরুদ্ধ করে রেখেছে ইরান। এর ফলে গুরুত্বপূর্ণ এই নৌ-বাণিজ্যিক রুটে বাধা সৃষ্টি হয়ে দাম বেড়েছে বৈশ্বিক জ্বালানির।

 

স্টারমার আবারও বলেছেন, যুক্তরাজ্য মধ্যপ্রাচ্যের সংঘাতে জড়াবে না। 

 

আরও পড়ুন: ইরানি স্থাপনাগুলোতে হামলার জন্য যুক্তরাষ্ট্রকে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিল যুক্তরাজ্য

 

তিনি বলেন, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি মোকাবিলার সর্বোত্তম উপায় হলো উত্তেজনা প্রশমনে চাপ দেয়া এবং হরমুজ প্রণালী পুনরায় খোলার বিষয়টি নিশ্চিত করা।

 

সম্ভাব্য সব ধরনের কূটনৈতিক পথই খোঁজা হচ্ছে বলেও জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী।

 

সূত্র: বিবিসি

]]>
সম্পূর্ণ পড়ুন