হরমুজ নিয়ে পাকিস্তানি সেনাপ্রধান আসিম মুনিরের ‘পরামর্শ বিবেচনা’ করবেন ট্রাম্প!

১ সপ্তাহে আগে
হরমুজ প্রণালী নিয়ে পাকিস্তানি সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের ‘পরামর্শ বিবেচনা করবেন’ বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

বর্তমানে মার্কিন বাহিনীর অবরোধে থাকা এই প্রণালীটি ইরানের সঙ্গে সম্ভাব্য দ্বিতীয় দফা আলোচনার ক্ষেত্রে একটি ‘বাধা’ হয়ে রয়েছে বলে সোমবার আনাদোলুকে জানিয়েছে পাকিস্তানি সূত্র।


সূত্র জানায়, ইসলামাবাদে সম্ভাব্য দ্বিতীয় দফা যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার আগে এক ফোনালাপে ট্রাম্প-মুনির পাকিস্তানের চলমান মধ্যস্থতা নিয়ে আলোচনা করেছেন।

 

আরও পড়ুন:ইরান চুক্তি স্বাক্ষর না করলে পুরো দেশটা উড়িয়ে দেবো: ট্রাম্প


সূত্রগুলো পাকিস্তানি সেনাপ্রধানের বরাত দিয়ে জানায়, মুনির মার্কিন প্রেসিডেন্টকে বলেছেন যে, ‘হরমুজ প্রণালীর অবরোধ ইরানি পক্ষের সঙ্গে আলোচনায় একটি বাধা।’


পাকিস্তানি সূত্রগুলো আরও জানায়, এর জবাবে ট্রাম্প মুনিরকে বলেছেন যে, ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের ওপর হামলা শুরু করার পর থেকে প্রায় বন্ধ থাকা গুরুত্বপূর্ণ জলপথটির বিষয়ে তিনি তার ‘পরামর্শটি বিবেচনা করবেন’।

 

রোববার ট্রাম্প ঘোষণা করেন যে, মার্কিন প্রতিনিধিরা ইরানিদের সঙ্গে আলোচনার জন্য ইসলামাবাদে যাবেন।

 

তেহরান এখনো আনুষ্ঠানিকভাবে তাদের সিদ্ধান্ত ঘোষণা করেনি, তবে ইরানের বন্দরগুলোর ওপর থেকে মার্কিন অবরোধ তুলে নেওয়ার দাবি জানিয়েছে।


১৯৭৯ সালে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হওয়ার পর, ১১-১২ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ছিল প্রথম সর্বোচ্চ পর্যায়ের বৈঠক, কিন্তু শান্তি আলোচনাটি অমীমাংসিতই থেকে যায়। ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে দুই পক্ষের মধ্যে পাকিস্তানের মধ্যস্থতায় দুই সপ্তাহের যুদ্ধবিরতি নিশ্চিত হয় যা ৮ এপ্রিল থেকে কার্যকর হয়।

 

এই যুদ্ধবিরতি শেষ হওয়ার আগেই দ্বিতীয় দফা আলোচনায় বসার কথা মার্কিন-ইরানি প্রতিনিধিদের।

 

এর আগে, পাকিস্তানি সূত্র জানায় যে মঙ্গলবার ইরানিদের ইসলামাবাদে পৌঁছানোর কথা রয়েছে।

 

আরও পড়ুন:‘আর ভদ্রলোক থাকব না’, ইরানকে নতুন হুমকি ট্রাম্পের


ট্রাম্প মার্কিন প্রতিনিধিদের ইসলামাবাদ যাওয়ার কথা জানালেও ইরান দ্বিতীয় পর্যায়ের আলোচনায় অংশ নেবে না বলে জানায়। 

 

 

]]>
সম্পূর্ণ পড়ুন