গেল বছরের ২৭ ডিসেম্বর নিজের জন্মদিনে ছবিটির টিজার প্রকাশ্যে এনেছিলেন সালমান। কিন্তু এরপর থেকেই কূটনৈতিক ও রাজনৈতিক মহলে শুরু হয় চুলচেরা বিশ্লেষণ।
আন্তর্জাতিক বিভিন্ন সূত্র বলছে, সিনেমার প্রেক্ষাপট নিয়ে তীব্র আপত্তি তুলেছে বেইজিং। চীনা সংবাদমাধ্যমের দাবি, এই সিনেমাটি জাতীয়তাবাদ উসকে দেয়ার একটি ‘অস্ত্র’ এবং এতে চীনা সেনাবাহিনীকে খাটো করে দেখানো হয়েছে।
আরও পড়ুন: 'ককটেল ২'তে কার পারিশ্রমিক সবচেয়ে বেশি?
যদিও নাম পরিবর্তনের বিষয়ে পরিচালক অপূর্ব লাখিয়া বা প্রযোজনা প্রতিষ্ঠান থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া যায়নি, তবে বিশ্লেষকদের ধারণা—আন্তর্জাতিক ও কূটনৈতিক চাপ এড়াতেই হয়তো সরাসরি ‘গালওয়ান’ শব্দটি শিরোনাম থেকে সরিয়ে কিছুটা গাম্ভীর্যপূর্ণ নাম বেছে নিয়েছেন নির্মাতারা।
‘মাতৃভূমি’ সিনেমাটিতে সালমান খানকে দেখা যাবে গালওয়ান সংঘর্ষে ভারতীয় বাহিনীর সম্মুখসারির এক নির্ভীক চরিত্রে। এই চরিত্রের বিশ্বাসযোগ্যতা ফুটিয়ে তুলতে কঠোর পরিশ্রম করেছেন ভাইজান।
চরিত্রের প্রয়োজনে গত কয়েক মাস কঠোর ডায়েট চার্টসহ প্রেশার চেম্বারে ট্রেনিং নিয়েছেন অভিনেতা। ভারতীয় সেনার রণকৌশল ও নেতৃত্বের ধরন বুঝতে সেনাসদস্যদের সাথেও সময় কাটিয়েছেন তিনি।
আরও পড়ুন: বিশ্বের ৫০০ স্ক্রিনে আবারও মুক্তি পাবে ‘ধুরন্ধর’
সিনেমাটির নাম বদল হলেও এর মূল সুর বা কাহিনী বিন্যাসে কোনো বড় পরিবর্তন আসছে কি না, তা নিয়ে ভক্তদের মধ্যে জল্পনা তুঙ্গে। দেশাত্মবোধক অ্যাকশন থ্রিলার হিসেবে এই ছবি সালমানের ক্যারিয়ারে যোগ করবে নতুন মাত্রা বলেই মত অনুরাগীদের।

৩ সপ্তাহ আগে
৮








Bengali (BD) ·
English (US) ·