শুক্রবার (৩ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার নৈহাটি ইউনিয়নের আহমদাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত লিলি কুন্ডু খুলনার বটিয়াঘাটা উপজেলার গোরম্বা গ্রামের বাসিন্দা। তবে তিনি স্বামীর সঙ্গে বাগেরহাটের রামপাল উপজেলা ইউএনও অফিসের পেছনে বসবাস করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (৩ এপ্রিল) বাংলাদেশ আই হসপিটাল থেকে চিকিৎসা শেষে স্বামীর সঙ্গে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন লিলি কুন্ডু। পথে আহমদাবাদ এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি লোকাল বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের পেছনে বসা লিলি কুন্ডু সড়কে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আরও পড়ুন: খুলনায় আগুনে ৪ বাড়ি পুড়ে ছাই, ভুক্তভোগীর আহাজারি
এ সময় গুরুতর আহত অবস্থায় তার স্বামী অমর কুন্ডুকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক মীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক বাস ও চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

১ সপ্তাহে আগে
৪








Bengali (BD) ·
English (US) ·