মঙ্গলবার (১৭ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম তার নিজ মন্ত্রণালয়ের দায়িত্ব পালনের পাশাপাশি এখন থেকে জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর অনুপস্থিতিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রশ্নের উত্তর দেবেন এবং সংসদীয় কার্যক্রমে অংশ নেবেন।
আরও পড়ুন: ফ্যামিলি কার্ড নিয়ে দালালের ফাঁদে পা না দেয়ার আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর
সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, এই নতুন দায়িত্ব প্রদানের মাধ্যমে সংসদীয় কার্যক্রমে প্রতিমন্ত্রী মীর শাহে আলমের কাজের পরিধি আরও বিস্তৃত হলো। এখন থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কাজে সরকারের পক্ষ থেকে তাকেই মূল ভূমিকা পালন করতে দেখা যাবে।

৩ সপ্তাহ আগে
৪








Bengali (BD) ·
English (US) ·