স্পিকারের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

১ সপ্তাহে আগে
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার।

বুধবার (১ এপ্রিল) এই সাক্ষাত অনুস্ঠিত হয় বলে জাতীয় সংসদ সচিবালয়ের সহকারী পরিচালক (গণসংযোগ) মো. রাশেদ মিজানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

 

এতে বলা হয়েছে, সক্ষাতে স্পিকারের সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন হাইকমিশনার।

 

আরও পড়ুন: পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে আয়ারল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

 

এ সময় দুজনই চলমান বিশ্ব সংকট এবং নিজ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে মত বিনিময় করেন।

 

অনুষ্ঠানে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ ওয়াসিফ এবং সংসদ সচিবালয়ের সচিব উপস্থিত ছিলেন।

]]>
সম্পূর্ণ পড়ুন