ইংল্যান্ড হারেনি। বাংলাদেশের জায়গায় সুযোগ পাওয়া স্কটিশদের ৫ উইকেটে হারিয়ে সুপার এইটের আশা ভালোভাবে টিকিয়ে রেখেছে। এই জয়ে ৩ ম্যাচে তাদের পয়েন্ট ৪, সমান পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ২ ম্যাচ খেলা ওয়েস্ট ইন্ডিজ। যথাক্রমে তিন ও চারে থাকা স্কটল্যান্ড ও ইতালির পয়েন্ট ২ করে।
ইডেন গার্ডেন্সে ২ বল আগেই গুটিয়ে যাওয়া স্কটল্যান্ড লক্ষ্য ছুঁড়ে দেয় ১৫৩ রানের। জবাবে হ্যারি ব্রুক বাহিনী ১৩ রানেই ২ উইকেট হারিয়ে ফেলে। ফিলিপ সল্ট ২ ও জস বাটলার ৩ রান করে আউট হন। এরপর ৬৬ রানের জুটি গড়ে ইংল্যান্ডের জয়ের পাল্লা ভারী করে দেন জ্যাকব বেথেল ও টম ব্যান্ডন। বেতেল ২৮ বলে ৩২ রান করে অলিভার ডেভিডসনের শিকার করেন।
আরও পড়ুন: পাকিস্তানের ক্রিকেটাররা কি হ্যান্ডশেক করবেন? সালমান আগা যা বললেন
তবে ব্যান্টন হাফসেঞ্চুরি তুলে নেন। ১০ বল আগেই জয় নিশ্চিত করে ৬৩ রানে অপরাজিত থাকেন তিনি। ৪১ বলের ইনিংসে এই ব্যাটার ৪টি চার ও ৩টি ছয় হাঁকান। ব্রুক ডাবল ডিজিটে যেতে পারেননি। ব্যান্টনকে ২৮ রানে স্যাম কুরান ও উইল জ্যাকস ১৬ রান করে সঙ্গ দেন। স্কটল্যান্ডের হয়ে মার্ক ওয়াট বাদে প্রত্যেকে একটি করে উইকেট নেন।
স্কটল্যান্ড ১৫২ রান করেছিল রিচি বেরিংটন, মাইকেল জোনস, টম ব্রুস ও ডেভিডসনের ব্যাটে। বেরিংটন ৩২ বলের ইনিংসে মাত্র ১ রানের জন্য হাফসেঞ্চুরি বঞ্চিত হন। জোনস ৩৩, ব্রুস ২৪ ও ডেভিডসন ২০ রান করেন। ইংল্যান্ডের হয়ে ৩৬ রান খরচায় ৩ উইকেট নেন আদিল রশিদ। জফরা আর্চার ও লিয়াম ডওসন পান ২টি করে।

১ মাস আগে
৫







Bengali (BD) ·
English (US) ·