শুক্রবার (২০ মার্চ) 'মুসলিম উম্মাহ বাংলাদেশ'-এর আয়োজনে পৃথক দুটি জামাতে আদায় করা হয় ঈদের নামাজ। এতে অংশ নেন কয়েকশ মুসল্লি।
জামাতে আসা ব্যক্তিরা জানান, হিজরি তারিখ এবং সহীহ হাদিসের নির্দেশনা অনুসরণ করেই তারা দীর্ঘ দিন ধরে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ পালন করছেন।
তারা আরও জানান, এবার সৌদি আরবের সাথে মিল রেখে বাংলাদেশের চেয়ে একদিন আগেই রোজা রাখা শুরু করেছিলেন তারা।
আরও পড়ুন: পুরোনো বাণিজ্য মেলার মাঠে ১০ হাজার মুসল্লি ঈদের নামাজ আদায় করতে পারবেন
দেশের সকল মানুষ যাতে দুই দিনের ব্যবধান বাদ দিয়ে একই দিনে ঈদ পালন করতে পারে, সে বিষয়ে সরকারের কার্যকর হস্তক্ষেপ কামনা করেন তারা।
এদিকে বাংলাদেশের আকাশে বৃহস্পতিবার ১৪৪৭ হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। এর ফলে আজ শুক্রবার রমজান মাসের ৩০ দিন পূর্ণ হবে। সে হিসাবে বাংলাদেশে পবিত্র ঈদুল ফিতর উদ্যাপিত হবে আগামীকাল শনিবার (২১ মার্চ)।
বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যায় পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা কমিটির সভা শেষে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ এ তথ্য জানান। ঢাকায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সভাকক্ষে কমিটির এ বৈঠক হয়।

৩ সপ্তাহ আগে
১১








Bengali (BD) ·
English (US) ·