পাঁচ বছরের বিরতির পর ২০২৩ সালে অ্যাকশন ঘরানার সিনেমা দিয়েই দুর্দান্ত প্রত্যাবর্তন করেছিলেন শাহরুখ। 'পাঠান' এবং 'জওয়ান' বক্স অফিসে ঝড় তুলে বলিউডকে নতুন করে চাঙ্গা করেছিল।
তবে এবার শোনা যাচ্ছে, পরবর্তী মেগা বাজেট প্রজেক্টের জন্য সম্পূর্ণ রোমান্টিক একটি চিত্রনাট্য বেছে নিয়েছেন তিনি। ইতোমধ্যেই কয়েকজন লেখক ও পরিচালকের সঙ্গে দফায় দফায় বৈঠকও করেছেন কিং খান।
আরও পড়ুন: হঠাৎ বদলে গেল সালমান খানের সিনেমার নাম
এই বড় প্রজেক্টটি পরিচালনার দায়িত্ব পেতে পারেন শাহরুখের ঘনিষ্ঠ বন্ধু ও সফল নির্মাতা ফারহা খান। টানা কয়েক বছর অ্যাকশনধর্মী সিনেমা করতে গিয়ে একাধিকবার চোটের মুখে পড়েছেন শাহরুখ।
'পাঠান' থেকে শুরু করে 'কিং'—কঠিন স্টান্ট ও শারীরিক পরিশ্রমের কারণে চিকিৎসকেরাও তাকে কিছুটা বিশ্রামের পরামর্শ দিয়েছেন। শরীরের ওপর বাড়তি চাপ এড়াতেই এবার রোমান্টিক ঘরানায় ফেরার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।
আরও পড়ুন: আবারও বিলিয়নিয়ারদের তালিকায় শাহরুখ খান
সূত্রের খবর, সিনেমাটির বাজেট হতে পারে আকাশছোঁয়া। আর ভক্তদের জন্য সবচেয়ে বড় চমক, এই মেগা বাজেট রোমান্টিক ড্রামায় দ্বৈত চরিত্রে দেখা যেতে পারে শাহরুখকে। বর্তমানে চিত্রনাট্যের কাজ শেষ পর্যায়ে রয়েছে।
সবকিছু ঠিক থাকলে আগামী জুন মাসে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। আর ২০২৭ সালের জানুয়ারি বা ফেব্রুয়ারিতে শুরু হতে পারে এই প্রতীক্ষিত সিনেমার শুটিং।
]]>
৩ সপ্তাহ আগে
৮








Bengali (BD) ·
English (US) ·