মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর উত্তরার বাইদা বস্তিতে যৌথ পেট্রলিং কার্যক্রম শেষে প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।
ইফেখার হাসান বলেন, যৌথ পেট্রলিংয়ের মাধ্যমে নির্বাচন সম্পর্কে জনগণকে অভয় দেয়া হচ্ছে। নিরাপত্তা নিয়ে কোনো সংশয় নেই জানিয়ে জনগণকে স্বতঃস্ফূর্তভাবে ভোট উৎসবে অংশগ্রহণের আহ্বান জানান তিনি।
এছাড়া নির্বাচনকালীন সময়ে সেনাবাহিনী ভোটকেন্দ্র ও এর আশপাশে পরিস্থিতি পর্যবেক্ষণ, গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র চিহ্নিতকরণ, কুইক রিঅ্যাকশন টিম প্রস্তুত রাখা, মোবাইল পেট্রলিং, চেকপোস্ট স্থাপন এবং প্রয়োজনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বেসামরিক বাহিনীকে সহায়তা করবে বলেও আশ্বস্ত করেন এই সেনা কর্মকর্তা।
আরও পড়ুন: প্রতি ভোটার ১০০ সেকেন্ড সময় নিলেও ভোট দিতে পারবেন সর্বোচ্চ ৬৩ শতাংশ
আগামী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সারা দেশে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং সংবিধান সংস্কার সংক্রান্ত গণভোট অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ৭টায় শুরু হয়ে ভোটগ্রহণ চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

৪ সপ্তাহ আগে
৫







Bengali (BD) ·
English (US) ·