তিনি বলেন, গত ৭ মার্চ ছয় জেলে সুন্দরবনে মাছ ও কাঁকড়া ধরতে গেলে নানা ভাই বাহিনীর সদস্যরা তাদের ধরে নিয়ে যায়। জিম্মি করে রেখে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে নির্যাতন করছিলো।
পরে মো. কবির নামে এক ব্যক্তি তার ভাইকে গত ১০ দিন ধরে জিম্মি রেখে মুক্তিপণ দাবির বিষয়টি কোস্ট গার্ড জরুরি সেবা কেন্দ্রের ১৬১১১ নম্বরে অবগত করেন।
আরও পড়ুন: ডাকাতের কবল থেকে ৯ জেলে উদ্ধার, আটক ১
প্রাপ্ততথ্যের ভিত্তিতে গোয়েন্দা নজরদারির মাধ্যমে মঙ্গলবার ভোর ৫টায় কোস্ট গার্ড আউটপোস্ট নলিয়ানে সুন্দরবনে শিবসা নদীসংলগ্ন কালির খাল এলাকায় একটি বিশেষ অভিযান চালায়।
পরে ওই এলাকা থেকে জলদস্যুদের হাতে জিম্মি থাকা ৬ জেলেকে উদ্ধার করা হয়। এ সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে জলদস্যুরা জিম্মিদের রেখে গহীন বনে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
উদ্ধার জেলে রমজান আলী (৩৬), রেজওয়ান (২২) ও মিয়া রাজ (১৮) সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার বাসিন্দা। রফিকুল (৩০), আলামিন (২৬) ও ইসমাঈল শানা (২৪) খুলনা জেলার কয়রা উপজেলার বাসিন্দা।
আরও পড়ুন: সুন্দরবন থেকে জিম্মি ৮ জেলে উদ্ধার
উদ্ধার জেলেদের পরিবারের কাছে হস্তান্তরের কার্যক্রম চলছে বলে জানানো হয়েছে কোস্টগার্ডের পক্ষ থেকে।
তিনি আরও জানান, সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

৩ সপ্তাহ আগে
৮








Bengali (BD) ·
English (US) ·