নিহতরা হলেন, ধর্মপাশার হাবিবুর রহমান (৩০), রহমত উল্লা (১৫), জামালগঞ্জের নাজমুল হোসেন (১৯), তাহিরপুরে আবুল কালাম (২৫) ও দিরাইয়ের লিটন মিয়া (৩০)।
ধর্মপাশায় বজ্রপাতে নিহত রহমত উল্লাহ (১৫) উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বড়ইহাটি গ্রামের ফজলু রহমানের ছেলে এবং বাদশাগঞ্জ ডিগ্রি কলেজের ডিগ্রি ২য় বর্ষের শিক্ষার্থী। হাবিবুর রহমান জয়শ্রী ইউনিয়নের সরস্বতীপুর গ্রামের জয়নাল হকের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে ৪ উপজেলায় হঠাৎ আকাশ কালো করে প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়। তখন তাহিরপুরের মাটিয়ান হাওড়ে ধান কাটার সময় বজ্রপাতে আবুল কালাম আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, বজ্রপাতে এক কৃষক নিহত হয়েছেন। আইনি প্রক্রিয়া শেষে ওই কৃষকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এদিকে, জামালগঞ্জের পাগনার হাওড়ে ধান কাটতে গিয়ে বজ্রপাতে নাজমুল হোসেন নামে আরেক কৃষকের মৃত্যু হয়। নিহত কৃষক উপজেলার চানপুর গ্রামের আমির আলীর ছেলে।
জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বন্দে আলী বলেন, পাগনার হাওড়ে ধান কাটতে গিয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। এছাড়াও আরও ১ জন আহত হয়েছে।
আরও পড়ুন: মুন্সীগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল তিন জনের
পাশাপাশি একই সময়ে ধর্মপাশার টগার হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে হাবিবুর রহমান নামে আরেক কৃষক আহত হলে স্থানীয়রা থাকে উদ্ধার করে ধর্মপাশা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত কৃষক উপজেলার পাইকরহাটি ইউনিয়নের বড়ই হাটি গ্রামের হাফিজুর রহমানের ছেলে। এছাড়াও একই উপজেলার জয়শ্রী ইউনিয়নের সরস্বতীপুর গ্রামে বাড়ির পাশে ধান শুকাতে গিয়ে বজ্রপাতে রহমত উল্লা (১৫) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়।
ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদ উল্ল্যা বলেন, হাওড়ে ধান কাটার সময় বজ্রপাতে ২ জনের মৃত্যু হয়েছে। আইনিপ্রক্রিয়া শেষে তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে, জেলার দিরাই উপজেলার বরাম হাওরে ধান কাটতে গিয়ে লিটন মিয়া (৩০) নামে এক কৃষকের মৃত্যু হয়। নিহত কৃষক উপজেলার হাসনাবাদ গ্রামের বাসিন্দা।
আরও পড়ুন: যশোরে বজ্রপাতে ২ জনের মৃত্যু, ঝড়ে বিদ্যুৎবিচ্ছিন্ন বহু গ্রাম
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। এসব বজ্রপাতের ঘটনায় ৫ জন আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ চিকিৎসা নিচ্ছেন।
]]>
২ সপ্তাহ আগে
৪








Bengali (BD) ·
English (US) ·