ব্রিটিশ রেকর্ড দলবদল ফি ১০৭ মিলিয়ন পাউন্ডে চেলসিতে নাম লেখানো ফার্নান্দেজের রিয়াল মাদ্রিদে যাওয়ার গুঞ্জন তৈরি হয়েছে। গত মাসের ১৮ তারিখ চ্যাম্পিয়ন্স লিগ থেকে বাদ যাওয়ার পর ইএসপিএনকে এই ফুটবলার বলেছিলেন, চেলসিতে থাকবেন কি না, সে ব্যাপারে তিনি নিশ্চিত নন। যদিও চেলসির সঙ্গে তার চুক্তির মেয়াদ ২০৩২ সাল পর্যন্ত।
চেলসিতে থাকা না-থাকার প্রসঙ্গে এই মিডফিল্ডার বলেন, রিয়াল মাদ্রিদের সঙ্গে তার কোনো কথা হয়নি। তবে দলবদলের ব্যাপারটি তিনি বিশ্বকাপের পর দেখবেন। সম্প্রতি আরেক সাক্ষাৎকারে বলেন, মাদ্রিদে বসবাস করতে তার ‘ভালো লাগবে’।
আরও পড়ুন: নেইমারের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন আনচেলত্তি!
ফার্নান্দেজের এসব মন্তব্য ভালোভাবে নেয়নি চেলসি। ব্যাপারটিকে সীমা লঙ্ঘন হিসেবে দেখছেন কোচ লিয়াম রোজেনিওর। ফলস্বরূপ পরবর্তী দুই ম্যাচের স্কোয়াড থেকে তাকে বাদ দেওয়া হয়েছে। আর্জেন্টাইন তারকা খেলতে পারবেন না পোর্ট ভ্যালের বিপক্ষে শনিবারের এফএ কাপের কোয়ার্টার ফাইনালটি। ১২ এপ্রিল পরের ম্যাচে চেলসির প্রতিপক্ষ ম্যানচেস্টার সিটি।
চেলসি কোচ বলেছেন, ‘এই সিদ্ধান্ত শুধু আমার বা স্পোর্টিং ডিরেক্টরদের নয়। মালিকপক্ষ, খেলোয়াড়রা; আমরা সবাই এই সিদ্ধান্তে একমত। এনজোর জন্য দরজা বন্ধ হয়ে যায়নি। এটি (দুই ম্যাচে নিষেধাজ্ঞা) একটি শাস্তিমূলক ব্যবস্থা। আপনাকে সংস্কৃতিকে রক্ষা করতে হবে, আর সেই দিক থেকে একটি সীমা লঙ্ঘন করা হয়েছিল।’
বিশ্বকাপ জিতে ফার্নান্দেজ ২০২৩ সালে চেলসিতে নাম লিখিয়েছিলেন। সেই থেকে ১৬১ ম্যাচ খেলে ২৮ গোল ও ২৯ অ্যাসিস্ট করেছেন তিনি।

১ সপ্তাহে আগে
৩








Bengali (BD) ·
English (US) ·