রোববার (৫ এপ্রিল) রাত ১১ টার পরে সার্ভার রুমের দ্বিতীয় তলায় হঠাৎ এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ওসমানী বিমানবন্দরের পরিচালক হাফিক আহমদ বলেন, বিমানবন্দরের অগ্নিনির্বাপক ব্যবস্থার মাধ্যমে আগুন নেভানো হয়।
তিনি বলেন, বিমানবন্দরের সব ফ্লাইট শেষ হওয়ার পরই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফলে এতে ফ্লাইটে কোন ব্যাঘাত হয়নি।
আরও পড়ুন: কিশোরগঞ্জে তুলার গুদামে আগুন
সিলেট ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার কুতুবউদ্দিন জানান, তাৎক্ষণিক খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে এবং আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এরাইভাল ইমিগ্রেশনের (কাস্টমসের উপরের তলা) সার্ভার রুম থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে, কিভাবে আগুন লাগে তা জানাতে পারেনি কেউ। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি।
]]>
১ সপ্তাহে আগে
২








Bengali (BD) ·
English (US) ·