মঙ্গলবার (১০ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি।
গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) টহল দল বাংলাবাজার, পান্থুমাই, মিনাটিলা, সংগ্রাম ও বিছনাকান্দি সীমান্ত এলাকায় এসব অভিযান পরিচালনা করে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, জব্দ করা মালামালের মধ্যে রয়েছে ভারতীয় বেটানোভেট ক্রিম, জিরা, ইমিটেশন চেইন, বিভিন্ন ধরনের ওষুধ, মোটরসাইকেলের যন্ত্রাংশ, চকলেট, ফল, চা পাতা, কসমেটিকস সামগ্রী, বাসমতি ফ্লেভার পাউডার, চিনি, আতশবাজি, নারিকেল, মেহেদি, বিস্কুট ও পুডিং পাউডার।
আরও পড়ুন: দখল-দূষণে ‘গলার কাঁটা’য় পরিণত বাসিয়া নদী এখন অস্তিত্ব সংকটে
এছাড়া চোরাচালানের মাধ্যমে আনা বেশ কয়েকটি গরু ও মহিষ আটক করা হয়। একই সঙ্গে বাংলাদেশ থেকে ভারতে পাচারকালে শিং মাছ এবং পণ্য পরিবহনে ব্যবহৃত একটি টাটা ট্রাকও জব্দ করেছে বিজিবি।
সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক জানান, 'সীমান্তে নিরাপত্তা রক্ষা এবং চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। জব্দকৃত এসব মালামালের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।'
]]>
১ দিন আগে
১







Bengali (BD) ·
English (US) ·