সিরাজগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে চালক নিহত

১ দিন আগে
সিরাজগঞ্জে যাত্রীবাহী বাস ও কলাবোঝাই পিকআপের সংঘর্ষে এক পিকআপ চালক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় বাসের ধাক্কায় পিকআপটি সম্পূর্ণ দুমড়েমুচড়ে যায়।

মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে জেলার হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের তাড়াশ উপজেলার মান্নান নগর এলাকায় একটি তেলের পাম্পের পাশে এই দুর্ঘটনা ঘটে।

 

নিহত পিকআপ চালকের নাম আলসাহ আলী (৩৫)। তিনি সিরাজগঞ্জের চৌহালী উপজেলার দক্ষিণ খাসবাকুলিয়া গ্রামের শান্টু মিয়ার ছেলে।

 

আরও পড়ুন: সলঙ্গায় আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ দুটি প্রাইভেটকার জব্দ, গ্রেফতার ২

 

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, বিকেলে রাজশাহীগামী একটি যাত্রীবাহী বাসের সাথে কলাবোঝাই ওই পিকআপের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপের চালক আলসাহ আলী প্রাণ হারান।

 

দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে।

]]>
সম্পূর্ণ পড়ুন