রোববার (২৫ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার খোকসাবাড়ী ইউনিয়নের শালুয়াভিটা হাটে এ ঘটনা ঘটে।
মৃত শিশুরা হলো: সদর উপজেলার খোকশাবাড়ি ইউনিয়নের চর শৈলাবাড়ি গ্রামের ফরিদুল ইসলামে ছেলে রায়হান (৫) ও একই গ্রামের সজিব সেখের শিশু কন্যা সুমি।
প্রত্যাক্ষদর্শীরা জানান, বিকেলে সদর উপজেলার শালুয়াভিটা হাটে হাত ধোঁয়ার জন্য করোনার সময়ে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর একটি বেসিন নির্মাণ করেছিল। আজ বিকেলে পরিত্যক্ত সেই বেসিনের ওপর উঠে চার শিশু খেলা করছিল।
আরও পড়ুন: রাজধানীতে দেয়াল ধসে প্রাণ গেল শিক্ষকের
এর একপর্যায়ে হঠাৎ বেসিনটি ধসে চাপা পড়ে রায়হান, সুমি ও আবির। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক রায়হান ও সুমিকে মৃত ঘোষণা করেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, স্বজনরা ওই শিশুদের মরদেহ বাড়িতে নিয়ে গেছে। তবে ঘটনাস্থলে তদন্তে পুলিশ পাঠানো হয়েছে।
]]>

৪ সপ্তাহ আগে
৮








Bengali (BD) ·
English (US) ·