সিরাজগঞ্জে অবৈধভাবে মজুত ২১শ’ লিটার ডিজেল জব্দ

১ সপ্তাহে আগে
সিরাজগঞ্জ জেলা পুলিশের পৃথক অভিযানে দুটি স্থান থেকে ২১শ’ লিটার ডিজেল জব্দ করেছে পুলিশ।

বুধবার বিকেলে জেলার সলঙ্গা ও রায়গঞ্জ  উপজেলায় এই অভিযান চালানো হয়।


সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. হাফিজুর রহমান জানন, জেলার উল্লাপাড়া উপজেলা সলঙ্গার চড়িয়া এলাকায় মহাসড়কের পাশে তেলের দোকানের অবৈধভাবে মজুত করা ১ হাজার লিটার ডিজেল জব্দ করা হয়েছে।


একইভাবে রায়গঞ্জে দুটি পানির ট্যাংকের মধ্যে লুকিয়ে রাখা ১১শ’ লিটার ডিজেল জব্দ করা হয়েছে। দুই স্থান থেকে দুজন কে আটক করা হয়েছে। দুটি স্থানেই  ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।


আরও পড়ুন: সিরাজগঞ্জে বিছানার নিচে পাওয়া গেল পেট্রোল, জরিমানা


এসময় সিরাজগঞ্জ সদর  সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নাজরান রউফ, সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল ইসলাম, রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ আহসানুল ইসলাম এবং সলঙ্গা থানার অফিসার ইনচার্জ সাকিউল আযম উপস্থিত ছিলেন।

]]>
সম্পূর্ণ পড়ুন